শিরোনাম
◈ সেনাবাহিনীর ৬ উচ্চ পদে রদবদল, কোন দায়িত্বে কে ◈ ছোট বেলায় স্পেনের বয়স‌ভি‌ত্তিক দ‌লে খেলার প্রস্তাব পেয়েছিলেন মেসি ◈ এলএনজি আকারে গ্যাস আনার পরিবর্তে ভোলায় গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করবে সরকার ◈ এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর ইফতারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন ◈ মোহাম্মদপুর ও আদাবরে সাঁড়াশি অভিযানে ৯৫ জন গ্রেফতার ◈ ইরানের পেস্তা রপ্তানি সাফল্য: ৯ মাসে ৭৩০ মিলিয়ন ডলার আয়! ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ: পা‌কিস্তান দ‌লের চার পা‌শে বিপদ ঘোরা‌ফেরা কর‌ছে ◈ বিশ্বকাপের প‌রে মরক্কো ফুটবল দ‌লের দায়িত্ব নি‌বেন জাভি হার্নান্দেজ! ◈ কুমিল্লায় আ.লীগ নেতার জামিন, মিষ্টি নিয়ে শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা ◈ আফগানিস্তানে অতর্কিত হামলা, প্রকাশ্য যুদ্ধের ঘোষণা পাকিস্তানের

প্রকাশিত : ২৯ মে, ২০২০, ০৫:৫৮ সকাল
আপডেট : ২৯ মে, ২০২০, ০৫:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কালিগঞ্জ থেকে ৪৮ মেট্রিক টন সরকারী গম জব্দ, এক ইউপি সদস্যসহ গ্রেপ্তার-৩

সাতক্ষীরা প্রতিনিধি : [২] গ্রামীন অবকাঠামো সংস্কারের জন্য বরাদ্দকৃত ৪৮ মেট্রিক টন সরকারি গম সাতক্ষীরার কালিগঞ্জের একটি রাইসমিল থেকে জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। বুধবার রাতে উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের সুলতানপুর গ্রামের আব্দুল গফফারের মালিকানধীন মনিমুক্তা রাইসমিল থেকে উক্ত গম জব্দ করা হয়।

[৩] গ্রেপ্তারকৃতরা হলেন, শ্যামনগর উপজেলার কৈখালি ইউপি সদস্য পরানপুর গ্রামের উপেন্দ্রনাথ মন্ডলের ছেলে পবিত্র মন্ডল, কালিগঞ্জ উপজেলার পূর্বনলতা শানপুকুর গ্রামের আব্দুল গফফারের ছেলে মনিরুজ্জামান ও দেবহাটা উপজেলার আস্কারপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে মোজাহিদুল আলম মুকুল।

[৪] জেলা পুলিশের বিশেষ শাখার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের গ্রামীন অবকাঠামো সংস্কার(কাবিখা)’র ২য় পর্যায়ের কর্মসূচীর আওতায় সাধারণ ৯নং প্রকল্পের গম (খাদ্যশস্য) অবৈধভাবে পাচার করে মেসার্স মনিমুক্তা রাইস মিলের মালিক ও তার সহযোগিরা পরস্পর যোগসাজসে মিলের গুদামে গুদামজাত করে রাখে। উক্ত সরকারি প্রজেক্টের খাদ্য শস্য অবৈধভাবে পাচার ও গুদামজাতকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ৪৮ মে.টন গম উদ্ধার করে তাদের হেফাজতে রাখেন।

[৬] এ ঘটনায় পরষ্পর যোগসাজসে জালজালিয়াতি, প্রতারণা, ক্ষমতার অপব্যবহার, অপরাধজনক বিশ্বাস ভঙ্গের মাধ্যমে সরকারি গম (খাদ্য শস্য) আত্মসাৎ ও দুর্নীতির অপরাধে জড়িত থাকার অভিযোগে উক্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় দুদকের পক্ষ থেকে থানায় মামলা দেয হয়েছে।

[৭] খুলনা দূর্ণীতি দমন সমন্বিত কার্যালয়ের পরিচালক নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় দুদকের উপ-পরিচালক নীল কোমল পাল বাদি হয়ে গ্রেপ্তারকৃত তিনজনসহ পাঁচজনের নাম উল্লেখ করে আজ থানায় একটি মামলা দায়ের করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়