শিরোনাম
◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের ◈ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ ২০২৭ সালের পবিত্র রমজান রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্ত কেজরিওয়াল-মমতা, আটককে ‘অপহরণ’ বললেন তৃণমূল নেত্রী ◈ সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত বহু যাত্রী; বাতিল বহু ফ্লাইট ◈ আবুধাবি টেস্ট, বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়‌ছে আফগা‌নিস্তান, এখ‌নো ১৩৫ রানে পিছিয়ে ◈ যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, শিশুসহ নিহত ৯ ◈ ফেসবুকে পরিচয় কে এই রাজু, ১৭ দিনের সম্পর্কের পর কক্সবাজার থেকে ফেরার পথে কী ঘটেছিল স্কুলছাত্রীর সঙ্গে ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: বাংলাদেশের লাভ কতটা, ঝুঁকি কোথায়? ◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ২৯ মে, ২০২০, ০৩:৫১ রাত
আপডেট : ২৯ মে, ২০২০, ০৩:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভিয়েতনামে খোঁজ মিললো ১১০০ বছরের পুরনো শিবলিঙ্গের

ইয়াসিন আরাফাত : [২] ভিয়েতনামের একটি মন্দিরে খননকার্য চালানোর সময় খোঁজ মিলে এই প্রাচীন শিবলিঙ্গের। ঘটনার কথা প্রকাশ্যে আসতেই খননকার্য যেখানে চলছে, সেই জায়গার ছবি পোস্ট করে ভারতের পররাষ্টমন্ত্রী এস জয়শংকর এক টুইট বার্তায় লিখলেন, 'সভ্যতার সংযোগ'! এই সময়, হিন্দুস্তান টাইমস, আজকাল

[৩] জানা গিয়েছে, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কর্মকর্তা ও কর্মীরা ভিয়েতনামের কোয়াং প্রদেশের চাম মন্দির চত্বরে খননকার্য চালাচ্ছিলেন। সেই সময়ই নবম শতাব্দীর ওই শিবলিঙ্গ উদ্ধার হয়। ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করেই পররাষ্ট মন্ত্রণালয়কে তা জানানো হয় ।

[৪] ঘটনার কথা জানতে পেরে উচ্ছ্বাসে এক ট্যুইট বার্তায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শংকর লেখেন, 'ভিয়েতনামের এই ঘটনা ভারতের একটি দুর্দান্ত সাংস্কৃতিক উদাহরণ। এই আবিষ্কার থেকেই স্পষ্ট, বহু আগে থেকেই ভারত ও ভিয়েতনামের সভ্যতার নিবিড় যোগাযোগ ছিল।

[৫] এসময় আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কর্মীদেরও ভূয়সী প্রশংসা করেছেন জয়শংকর। এর আগে বিভিন্ন দেশ থেকে প্রাচীন রাম মূর্তি বা গণেশ মূর্তি উদ্ধার হয়েছে। ইন্দোনেশিয়াতেও খোঁজ মিলেছিল শিবলিঙ্গের।

  • সর্বশেষ