শিরোনাম
◈ ৬ দিনে ৮ হাজার কোটি টাকার ব্যবসা আটকে, চট্টগ্রাম বন্দর সচল হবে শুক্রবার থেকে ◈ চার দিনে দেশে এলো ৬১৭৩ কোটি টাকার প্রবাসী আয় ◈ নির্বাচনে নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনা প্রধানের, মত বিনিময়ে উঠে এসেছে দুটি উদ্দেশ্যের কথা ◈ ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ ফাইল ঝুলে থাকবে না, প্রশিক্ষণ হবে বাস্তবসম্মত: প্রধান উপদেষ্টা ◈ সাদিক কায়েমের বক্তব্য চলাকালে মঞ্চে উঠে তরুণীর অদ্ভত কান্ড! (ভিডিও) ◈ বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান ◈ শুক্রবার যুব বিশ্বকা‌পের ফাইনা‌লে মু‌খোমু‌খি ভারত ও ইংল্যান্ড ◈ বাংলাদেশের দৃঢ় অবস্থান ও পা‌কিস্তা‌নের সমর্থনে আ‌মি মুগ্ধ: নাসের হুসেইন ◈ অন্তর্বর্তী সরকারের ১১৬ অধ্যাদেশ, ১৪ দ্বিপাক্ষিক চুক্তি

প্রকাশিত : ২৯ মে, ২০২০, ০২:০৫ রাত
আপডেট : ২৯ মে, ২০২০, ০২:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় করোনাক্রান্তে আরো ৪ জনের মৃত্যু

রিয়াজুর রহমান, চট্টগ্রাম : [২] বৃহস্পতিবার (২৮ মে) সন্ধ্যায় জেলা সিভিল কার্যালয় থেকে এসব তথ্য জানান জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। এ নিয়ে চট্টগ্রামে মোট মৃত্যুর সংখ্যা ৬৫ জন।

[৩] চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ৬০২টি নমুনা পরীক্ষায় আরো ২১৫জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রাম জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২২০০।

[৪] এদিন রাত সোয়া ১টায় চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামে মোট ৬০২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে বিআইটিআইডিতে ২০৯টি নমুনা পরীক্ষা করে ৩৮ জন, সিভাসুতে ১০০টি নমুনা পরীক্ষা করে ৩৬ জন, চমেক ল্যাবে ২৫৯টি নমুনা পরীক্ষা করে ১৩৮ জনের করোনা পজেটিভ পাওয়া যায়।

[৫] অন্যদিকে কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে ৩৪টি নমুনা পরীক্ষার মধ্য চট্টগ্রামের ৩ জনের করোনা শনাক্ত হয়। সম্পাদনা : জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়