শিরোনাম
◈ বিশ্বকাপ টিকিটের মাত্রাতিরিক্ত দাম, ফিফার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ◈ স্থবিরতা কাটাতে আলোচনায় স্থানীয় নির্বাচন, ইস্যু হতে পারে ‘জুলাই সনদ’ ◈ আইপিএল ম্যাচের টিকিটের মূল্য এক লাখ টাকা!‌ ◈ ভার‌তের কোচ গৌতম গম্ভীরকে ভিলেন আখ্যা দিলেন ফাফ ডু প্লে‌সি!‌ ◈ বিশ্ববাজারে কমেছে তেলের দাম ◈ বৈশ্বিক সংকট মোকাবিলায় বাংলাদেশ-জাতিসংঘ সহযোগিতা জোরদারের প্রত্যয় ◈ বহুমুখী যুদ্ধে চাপে ইসরাইল, ভেঙে পড়ার সতর্কবার্তা সেনাপ্রধানের ◈ যুক্তরাষ্ট্রকে জবাব দিল ইরান, শর্তে অনড় তেহরান ◈ ১১৩ বিলিয়ন ডলার ছাড়ালো বিদেশি ঋণ ◈ যুদ্ধের প্রভাবে ব্যবহৃত গাড়ি রপ্তানিতে ধস, বিপাকে জাপানি ব্যবসায়ীরা

প্রকাশিত : ২৯ মে, ২০২০, ০১:৪০ রাত
আপডেট : ২৯ মে, ২০২০, ০১:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উড়োজাহাজের টিকিটের মূল্য বাড়বে

লাইজুল ইসলাম: [২] কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের কারণে প্রায় দুই মাস বন্ধ থাকার পর অভ্যন্তরীন রুটে শুরু হতে যাচ্ছে বিমান চলাচল। ১ জুন থেকে শুরু হবে উড়োজাহাজ চলাচল। দেশের চারটি রুটে চলবে।

[৩] যাত্রী পরিবহণের ক্ষেত্রে বেশ কিছু নির্দেশনার মধ্যে একটি হচ্ছে ৭৫ ভাগ যাত্রী পরিবহন। এতে বিমানের আসন সংখ্যা কমে যাচ্ছে। তাই টিকিটের দামও বাড়বে।

[৪] বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোকাব্বির হোসেন বলেন, বিমান ছয়টি রুটে টিকিট বিক্রি করে থাকে। কিন্তু এই পরিস্থিতিতে নিচের চারটি রুটের টিকিট বিক্রি বন্ধ করে দেওয়া হবে। তাই টিকেটের সর্বনিম্ন মূল্য দাঁড়াবে ৭ হাজার টাকা।

[৫] নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক বলেন, সব দিক থেকে আমরা প্রস্তুতি শেষ করেছি। বিমান চলাচল বন্ধ হওয়ার সময় টিকিটের যে মূল্য ছিলো সেই মূল্যেই বিক্রি করা হবে।

[৬] ইউএসবাংলা এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, সাধারণ সময়ের তুলনায় টিকিটের দাম কিছুটা বাড়বে। তবে সেটা অনেক বেশি নয়। সবার নাগালের মধ্যেই বৃদ্ধি করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়