শিরোনাম
◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি সাক্ষর: ১৯ শতাংশে নামল শুল্ক, তৈরি পোশাকে নতুন সুবিধা ◈ ট্রাম্পের হামলা হুমকির মধ্যে ৩৭ বছরের রীতি ভাঙলেন খামেনি ◈ ইন্টারনেট-টেলিযোগাযোগ নিরবচ্ছিন্ন রাখতে নির্দেশ দিয়েছে ইসি ◈ অবশেষে পিছু হটলো ইসি, ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা প্রত্যাহার  ◈ যে কারণে এবারের বাংলাদেশ নির্বাচন ঘিরে ভারতের বিশেষ আগ্রহ ও তীক্ষ্ণ নজর ◈ এই নির্বাচন শুধু ক্ষমতা পরিবর্তনের নয়, এটি দেশের ভবিষ্যৎ পুনর্গঠনের নির্বাচন : তারেক রহমান ◈ ক্ষতিপূরণ নয়, আই‌সি‌সি আয় থেকে বাংলাদেশকে পূর্ণ অংশ দেয়ার আশ্বাস দি‌য়ে‌ছে ◈ গণভোটে ‘হ্যাঁ’ জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা ◈ দেশের রিজার্ভে বড় সুখবর ◈ অতীতের ভুল স্বীকার করে জাতির কাছে ক্ষমা চাইলেন তারেক রহমান, ভোটের সমর্থনে নতুন অঙ্গীকার

প্রকাশিত : ২৮ মে, ২০২০, ১১:৪২ দুপুর
আপডেট : ২৮ মে, ২০২০, ১১:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সেনা নিয়ন্ত্রণে, তেলের দাম কমিয়ে গণপরিবহনে অর্ধেক যাত্রী ও বর্তমান ভাড়ায় চালানোর আহ্বান যাত্রী কল্যাণ সমিতির

শরীফ শাওন : [২] দাবি দুটির মধ্যে রয়েছে, সেনাবাহিনীর নিয়ন্ত্রণে গণপরিবহন চালু করা এবং তার আগে জ্বালানি তেলের দাম কমানো। বৃহস্পতিবার সংগঠনের পক্ষ থেকে মহাসচিব মোজাম্মেল হক চৌধুরীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

[৩] তিনি বলেন, গণপরিবহন চালুর সঙ্গে বৈধ এবং অবৈধ চাঁদাবাজদের উপদ্রব বাড়বে। এছাড়াও স্বাস্থ্যবিধি মেনে পরিবহন ব্যবস্থা চালাতে অর্ধেক যাত্রী বহন করতে হবে। এর আগে দীর্ঘদিনের লকডাউনে গণপরিবহন বন্ধ থাকায় চরম আর্থিক সংকটে রয়েছেন মালিক-শ্রমিকগণ। এছাড়াও দৈনিক ইজারাভিত্তিক পরিবহন ব্যবস্থার কারনে বাড়তে পারে যাত্রী তোলার প্রবনতা এবং বাড়তি ভাড়া আদায়ের প্রতিযোগিতা। তাই করোনা সংক্রমণ বিস্তার রোধে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন পরিচালনার দায়িত্ব সেনাবাহিনীর হাতে দিলেই কেবল সড়কে শৃঙ্খলা ও স্বাস্থ্যবিধি প্রতিপালন করা সম্ভব।

[৪] তিনি আরও বলেন, বিশ্ববাজারে বহু আগেই তেলের দাম কমেছে। বর্তমানে দেশের রিজার্ভারে উপচে পড়া জ্বালানী তেল মজুদের সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। বর্তমান পরিস্থিতিতে পরিবহন চালুর পূর্বে তেলের দাম কমিয়ে ভাড়া স্বাভাবিক রাখা যেতে পারে। এতে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন পরিচালনা সম্ভব হবে। তিনি জানান, যেকোন সংকটে দেশে গণপরিবহনের ভাড়া বাড়ালে তা স্বাভাবিক সময়েও কমানোর কোন নজির নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়