শিরোনাম
◈ ঢাকাসহ আশপাশে দুপুরের মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালির পর ওমান উপসাগরে নিয়ন্ত্রণের দাবি ইরানের নৌবাহিনীর ◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল

প্রকাশিত : ২৮ মে, ২০২০, ১১:২১ দুপুর
আপডেট : ২৮ মে, ২০২০, ১১:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মহামারীর কারণে দারিদ্রতার ঝুঁকিতে প্রায় সাড়ে ৮ কোটি শিশু

লিহান লিমা: [২] ইউনিসেফ ও সেভ দ্য চিলড্রেনের যৌথ গবেষণায় দেখা গিয়েছে, করোনা মহামারীর কারণে সৃষ্ট অর্থনৈতিক দুর্যোগের কারণে দারিদ্রতার ঝুঁকির মুখে পড়বে ৮ কোটি ৬০ লাখ শিশু। এনডিটিভি, এএফপি

[৩] এর ফলে বিশ্বব্যাপী দারিদ্রতার শিকার হওয়া শিশুর সংখ্যা দাঁড়াবে ৬৭ কোটি ২০ লাখে, এই হার বিগত বছরের চেয়ে ১৫ শতাংশ বেশি।

[৪] এই শিশুদের মধ্যে দুই-তৃতীয়াংম সাব-সাহারা আফ্রিকার ও দক্ষিণ এশিয়ার। ইউরোপ ও মধ্য এশিয়ায় এই হার ৪৪ শতাংশে পৌঁছবে। এবং ল্যাটিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলে এই হার ২২ শতাংশ বৃদ্ধি পাবে।

[৫] ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিয়েটা ফ্লোরি এক বিবৃতিতে বলেন, ‘পারিবারিক আর্থিক কষ্ট শিশুদের দারিদ্র হ্রাসে এগিয়ে যাওয়াকে বছরের পর বছর ধরে পেছনে ঠেলে দেবে এবং শিশুদের প্রয়োজনীয় পরিসেবা থেকে বঞ্চিত করবে।’

[৬] সেভ দ্য চিলড্রেনের প্রধান ইনগার অ্যাশিং বলেন, ‘কার্যকরী ও তড়িৎ পদক্ষেপের মাধ্যমেই আমরা দরিদ্র দেশগুলোর অসহায় শিশুদের ওপর আসা মহামারীর হুমকি প্রতিরোধ করতে পারি। তারা ক্ষুধা ও পুষ্টির উচ্চ ঝুঁকিতে রয়েছে যা তাদের পরবর্তী জীবনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে।

[৭] এই দুই সংস্থা বিশ্বের সরকারগুলোকে তড়িৎভাবে সামাজিক নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়ন এবং স্কুলে খাদ্যদান কর্মসূচী গ্রহণের আহ্বান জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়