শিরোনাম
◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী 

প্রকাশিত : ২৮ মে, ২০২০, ০৯:৫৫ সকাল
আপডেট : ২৮ মে, ২০২০, ০৯:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাটুরিয়া- দৌলতদিয়ায় ঢাকামুখী মানুষের ভীড়

সোহেল হোসাইন : [২] পাটুরিয়া- দৌলতদিয়ায় ঢাকামুখী মানুষের ভীড় বাড়ছে। পরিবারের সাথে ঈদ উদযাপন শেষে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের ২১ টি জেলার মানুষ যান্ত্রিক ঢাকার দিকে ফিরতে শুরু করেছেন।

[৩] বৃহস্পতিবার ভোর থেকেই বেসরকারী প্রতিষ্ঠানে কর্মরত হাজার হাজার মানুষের ভিড় দেখা গেছে পাটুরিয়া ফেরি ঘাটে। তবে ঈদের আগের মত গণ পরিবহন বন্ধ থাকায় দুর্ভোগে পড়তে হচ্ছে শ্রমজীবি মানুষের। ঘাট এলাকায় পর্যাপ্ত যানবাহন না থাকায় পায়ে হেটে মানিকগঞ্জ বাস ষ্টান্ড এলাকায় আসতে দেখা গেছে। এখান থেকে রিক্সা, ভ্যান, অটো বাইক, পিকাপ, প্রাইভেটকার, মটর সাইকেলে যেতে হচ্ছে গন্তব্যস্থলে । ফলে গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা।

[৪] বিআইডব্লিউ আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত ডিজিএম মো. জিল্লুর রহমান বলেন, এই নৌরুটে ছোট বড় মিলে ১৬ টি ফেরি সচল রয়েছে। বৃহস্পতিবার সকালে আমরা ৫টি ফেরি দিয়ে যান পারা পার শুরু করেছি। যানবাহন বাড়ার সাথে সাথে ফেরির সংখ্যাও বৃদ্ধি করা হবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়