শিরোনাম
◈ যে ভাসমান গ্যাস স্টেশনে গোপনে বেচাকেনা হয় ইরানের তেল ◈ সমন্বিত উদ্যোগে দুই মহাসড়কে কমেছে যানজট, ফিরছে স্বস্তি ◈ লিমন–বৃষ্টি নিখোঁজের পর বিকেল থেকে রাত পর্যন্ত কি করেছিল সন্দেহভাজন খুনি, গতিবিধিতে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ চীন থেকে চোরাচালান: দুই বিদেশিসহ তিনজন কারাগারে ◈ গণমাধ্যমে অসত্য তথ্য, ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি ◈ এআইতে করা প্রশ্ন কি সত্যিই গোপন থাকে?—বাস্তবতা, ঝুঁকি ও করণীয় ◈ বসুন্ধরা চেয়ারম্যানসহ পরিবারের ৪ সদস্যের বিদেশযাত্রার অনুমতি মেলেনি ◈ রাজধানীতে শতভাগ পাম্পে চালু হচ্ছে ফুয়েল পাস! ◈ ফ্যামিলি কার্ড প্রকল্প জোরদার করা হবে : অর্থমন্ত্রী ◈ বিদ্যুৎ উৎপাদনে গ্যাসকে ছাড়িয়ে গেছে কয়লা

প্রকাশিত : ২৮ মে, ২০২০, ০৯:৪১ সকাল
আপডেট : ২৮ মে, ২০২০, ০৯:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইউনাইটেডের করোনা ইউনিটে অগ্নিনির্বাপন ব্যবস্থা ছিলো না, তদন্ত কমিটি গঠন

সালেহ্ বিপ্লব : [২] ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসাইন গণমাধ্যমকে জানান, গঠিত কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

[৩] অগ্নিকাণ্ডের পর প্রাথমিক পর্যবেক্ষণ শেষে তিনি জানান, ইউনাইটেড হাসপাতালের মূল ভবনের পাশে  করোনা রোগীদের জন্য অস্থায়ী আইসোলেশন ওয়ার্ড তৈরি করা হয়েছিলো। সেখানে কোনো অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিলো না। মূল ভবনে  অগ্নিনির্বাপণ যন্ত্র থাকলেও ব্যবহার করার সুযোগ পায়নি হাসপাতালের স্টাফরা।

[৪] ডিজি আরো জানান, আইসোলেশন ওয়ার্ডে চারটি রুম। একটি রুমে দেখা গেছে,  এসি  দুমড়ে-মুচড়ে আছে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগের কারণে এসি মেশিনে বিস্ফোরণ ঘটে, এরপর দ্রুত ছড়িয়ে পড়ে আগুন ।

[৫] তিনি জানান, আইসোলেশন ওয়ার্ডে ডাক্তার নার্সও ছিল। অগ্নিকাণ্ডের সময় বের হয়ে গেলেও ওই ৫ রোগী পারেননি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়