শিরোনাম
◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন

প্রকাশিত : ২৮ মে, ২০২০, ০৮:০৩ সকাল
আপডেট : ২৮ মে, ২০২০, ০৮:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঝিনাইদহে ট্রাক চাপায় মাছ ব্যবসায়ী নিহত

ফিরোজ আহম্মেদ : [২] ঝিনাইদহ সদর উপজেলার হলিধানীতে ট্রাক চাপায় আকবর আলী (৫৫) নামের এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছে। আহত হয়েছে আরও একজন। বুধবার সকালে ঝিনাইদহ চুয়াডাঙ্গা মহাসড়কের হলিধানী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

[৩] ঝিনাইদহ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দিলিপ কুমার জানান, সকালে চুয়াডাঙ্গার জীবননগর থেকে মাছ ব্যবসায়ী আকবর আলী নসিমন যোগে ঝিনাইদহে আসছিল। পথে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের ওই স্থানে পৌঁছে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সাথে সংঘর্ষ হয়। এতে আকবর আলী নসিমন থেকে ছিটকে রাস্তায় পড়ে গেলে পিছন দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় নসিমন চালক রুহুল আমিন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহত রুহুল আমিনকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়