শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ২৮ মে, ২০২০, ০৬:১৫ সকাল
আপডেট : ২৮ মে, ২০২০, ০৬:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে বুধবার করোনায় আক্রান্ত ৯৮ জন এবং ২ জনের মৃত্যু !

রাজু চৌধুরী : [৪] চট্টগ্রামে বুধবার ২৭ মে ৯৮ জন করোনায় আক্রান্ত এবং ২ জনের মৃত্যু হয়েছে। সুস্থ্য হয়ে বাড়ি ফিরছেন ৯ জন, এ পর্যন্ত মোট ১৯১ জন সুস্থ্য হয়েছেন। বুধবার ২ জনের মৃত্যুসহ মোট ৬১ জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রাম জেলায় এই পর্যন্ত ১ হাজার ৯ শত ৮৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। চট্টগ্রাম মহানগর এলাকায় ১ হাজার ৫ শত ৫৯ জন এবং ৪২৬ জন বিভিন্ন উপজেলায় আক্রান্ত হয়েছেন। বিআইটিআইডি, চট্টগ্রাম মেডিকেল কলেজ, চট্টগ্রাম এ্যানিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয় এবং কক্সবাজার মেডিকেল এর নমুনা পরীক্ষার ফলাফলের ভিত্তিতে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানিয়েছেন।

[৩] চট্টগ্রাম জেলায় বুধবার পর্যন্ত ২৩১ জন আইসোলেশনে এবং ৩৫৭ জন হোম কোয়ারেন্টাইনে আছেন। সিভিল সার্জনের কার্যালয় থেকে আরো জানানো হয়, এ পর্যন্ত পটিয়া ৬৮ জন, সাতকানিয়া উপজেলায় ৩৯ জন, সীতাকুন্ড ৭২ জন, বোয়ালখালী ২০ জন, হাটহাজারী ৫২ জন, আনোয়ারা ৯ জন, চন্দনাইশ ১৫ জন, ফটিকছড়ি ৬ জন, মিরসরাই ৯ জন, লোহাগাড়া ৪৬ জন, সন্দ্বীপ ১৫ জন, রাঙ্গুনিয়া ৩৪ জন, বাঁশখালী ২৫ জন এবং রাউজান ১৫ জন আক্রান্ত হয়েছেন।

[৪] বুধবার সার্কিট হাঊজে করোনাভাইরাস এর প্রাদুর্ভাব প্রতিরোধে করণীয় সম্পর্কে জেলা প্রশাসক চট্টগ্রাম কর্তৃক আয়োজিত জনপ্রতিনিধি ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত

[৫] সভায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর মেয়র আ জ ম নাছির উদ্দীন, জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বিসহ সরকারের অন্যান্য দপ্তরের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়