শিরোনাম
◈ পশ্চিম এশিয়ায় যুদ্ধের প্রভাব পাকিস্তান ক্রিকেট লিগে প‌ড়ে‌ছে ◈ যুক্তরাষ্ট্র পাকিস্তানে হামলা করলে ভারতের দিল্লি-মুম্বাই গুঁড়িয়ে দেবে ইসলামাবাদ! ◈ জ্বালানি ঘাটতি ও নিরাপত্তা সংকটে দেশের পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, মালিকদের সতর্কবার্তা ◈ যৌ.ন আকাঙ্ক্ষা বাড়াতে টেস্টোস্টেরন থেরাপি: সমাধান নাকি লাভজনক ব্যবসা? ◈ ইরান সংঘাত দীর্ঘায়িত হলে অর্থনীতির বড় ধাক্কা, ঝুঁকির তালিকায় শীর্ষে কারা ◈ শিশুসহ ৩৩ বাংলাদেশি বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ◈ এবার বিশ্বনেতাদের কাছে ইরানকে রুখতে যে আহ্বান জানালেন নেতানিয়াহু ◈ ইরান-ইসরাইল যুদ্ধ শেষ করার জন্য অবশেষে যে পদক্ষেপ নিতে যাচ্ছে তুরস্ক ◈ কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি; গুলিবিদ্ধ ৪ ◈ ১৫ বছর বয়‌সে অভিষেক ম্যাচে সেঞ্চুরি করে ইতিহাস!

প্রকাশিত : ২৮ মে, ২০২০, ০১:২৩ রাত
আপডেট : ২৮ মে, ২০২০, ০১:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]ভ্যাট রিটার্ন জমার সময় বাড়িয়েছে এনবিআর

মো. আখতারুজ্জামান : [২] জরিমানা ছাড়া চলতি কর বর্ষের ভ্যাট বা মূল্য সংযোজন কর রিটার্ন জমা প্রদানের সময় সীমা ৯ জুন পর্যন্ত বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। মঙ্গলবার এনবিআর এক বিষয়ে একটি সার্কুলার জারি করেছে।

[৩] সার্কুলারে বলা হয়েছে, করোনাভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে সরকার ৩০ মে পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে। এতে দেশের অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান গত মার্চ ও এপ্রিলের রিটার্ন দাখিল করতে পারেনি।

[৪] আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল না করলে ১০ হাজার টাকা জরিমানা প্রদানের বিধান রয়েছে। এ ছাড়া নির্ধারিত তারিখের পরের দিন থেকে পরিশোধের দিন পর্যন্ত প্রদেয় করের পরিমাণের ওপর মাসিক ২ শতাংশ সরল হারে সুদ প্রদানেরও বিধান আছে।

[৫] বিশেষ আদেশে ৯ জুন পর্যন্ত ভ্যাট রিটার্ন দাখিল করলে জরিমানা ও সুদ প্রদান থেকে অব্যহতি দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়