শিরোনাম
◈ বিএনপির ৫২ দিনের সরকার নানামুখী চাপে, একাট্টা হচ্ছে সরকার বিরোধীরা ◈ লেবাননে ইসরায়েলি হামলা নিয়ে যে প্রতিক্রিয়া জানাল ভারত ◈ অবৈধ মজুতবিরোধী অভিযানে একদিনেই জব্দ ১ লাখ ৬৫ হাজার লিটার ভোজ্যতেল ◈ অশ্লীল-আপত্তিকর ভিডিও, মুচলেকায় ছাড়া পেলেন বহিষ্কৃত ছাত্রদল নেতা ◈ মোহামেডানকে ২-১ গো‌লে হারা‌লো আবাহনী ◈ নাহিদ রানার প্রশংসায় ইং‌লিশ ক্রিকেটার মঈন আলী ◈ বাংলা‌দেশ এবার হারা‌লো চাই‌নিজ তাই‌পে‌কে ◈ অনুমতি না পেয়ে পথ বদল, হরমুজ থেকে ফিরে যাচ্ছে বাংলাদেশি জাহাজ ◈ ইসরায়েলি প্রতিবেদনে উঠে এলো ইরান যুদ্ধের ভয়াবহতা ◈ ‘বিএনপির ভেতর রাজাকার নেই, সব জামায়াতে’ মির্জা ফখরুলের নামে ফটোকার্ডের বিষয়ে যা জানা গেল

প্রকাশিত : ২৭ মে, ২০২০, ১১:০১ দুপুর
আপডেট : ২৭ মে, ২০২০, ১১:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আন্তর্জাতিক বিচারিক আদালতে রোহিঙ্গা গণহত্যার ডকুমেন্ট জমা দেওয়ার সময় পেলো গাম্বিয়া

কূটনৈতিক প্রতিবেদক : [২] করোনা পরিস্থিতির কারণে গাম্বিয়া কাগজ জমা দেওয়ার সময়ের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেছেন।

[৩] আগামী ২৩ জুলাইয়ের মধ্যে রোহিঙ্গা গণহত্যা সম্পর্কিত কাগজ জমা দেওয়ার কথা ছিল দেশটির।

[৪] আন্তর্জাতিক বিচারিক আদালত ২৬মে সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গাম্বিয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে ২৩ জুলাই এর পরিবর্তে ২৩ অক্টোবর তাদের কাগজ জমা দেবে।

[৫] আর নতুন ব্যবস্থা অনুযায়ী মিয়ানমার তাদের সাক্ষ্যপ্রমাণ আগামী বছরের ২৩ জুলাই হাজির করবে।

[৬] বাংলা ট্রিবিউন জানায়, গত ২৪ এপ্রিল গাম্বিয়া লিখিতভাবে সময় বাড়ানোর আবেদন করে। এ বিষয়ে মিয়ানমার কোনও আপত্তি না করে আদালতকে জানায় তাদের সিদ্ধান্ত মেনে নেবে।

[৭] এদিকে ২৩ মে মিয়ানমার রাখাইন পরিস্থিতি নিয়ে তাদের প্রথম রিপোর্ট আদালতের কাছে জমা দিয়েছে।

[৮] ঐ রিপোর্টে মিয়ানমার কি উল্লেখ করেছে সে বিষয়ে এখনও কিছু জানায়নি আন্তর্জাতিক বিচারিক আদালত।

[৯] মিয়ানমারের পক্ষ থেকেও এ নিয়ে কোনো কিছুই জানানো হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়