শিরোনাম
◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল ◈ ইংরেজি শিখতে সচিবদের বিদেশ সফর, প্রকাশিত সংবাদের ব্যাখ্যা দিলো মন্ত্রণালয় ◈ জাতীয় সংসদে যে ১৬টি অধ্যাদেশ এখনই বিল আকারে উত্থাপিত হচ্ছে না ◈ বেনাপোল বন্দর এলাকায় অবৈধ বিস্ফোরকের চালান উদ্ধার ◈ ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ভাষণ: পরিকল্পনাহীনতার অভিযোগ বিশ্লেষকদের

প্রকাশিত : ২৭ মে, ২০২০, ০৫:৫৩ সকাল
আপডেট : ২৭ মে, ২০২০, ০৫:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বরগুনায় কিশোর গ্যাং এর হাতে টেক্সটাইল ছাত্রের মৃত্যু

মো: সাগর আকন : [২] বরগুনায় পূর্ব শত্রুতার জের ধরে হামলায় আহত কিশোর হৃদয় (১৫) চিকিৎসাধিন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার সকালে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

[৩] নিহত হৃদয় বরগুনা পৌর শহরের চরকলোনী চাঁদশী সড়কের বাসিন্দা দেলোয়ার হোসেনের ছেলে ও বরগুনা টেক্সটাইল ও ভোকেশনালে ইনস্টিটিউটে ১০ম শ্রেণিতে অধ্যায়নরত।

[৪] স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের দিন বিকেল উপজেলার গোলবুনিয়া পর্যটন এলাকায় পায়রা নদীর তীরে পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় নয়নের গ্রুপের (কিশোর গ্যাং) ১০/১২ জন হৃদয়ের উপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার প্রথমে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়।

[৫] বরগুনা সদর থানার ওসি আবির হোসেন মোহাম্মদ বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়