শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যে গভীর সংকট, সমাধান খুঁজতে এক টেবিলে আরব-ইসলামী দেশগুলো ◈ স্বজনের টানে ঘরমুখো মানুষ, কোথাও যানজট কোথাও স্বস্তি ◈ ঈদ ছুটিতে রাজধানীতে অপরাধের ঝুঁকি, সতর্কতায় জোর পুলিশের ◈ জেট ফুয়েলের মূল্যবৃদ্ধির ঘোষণা থেকে সরে এলো বিইআরসি ◈ যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অংশ নিয়ে সমঝোতা নাগালের মধ্যে ছিল বলে মনে করেছেন যুক্তরাজ্যের নিরাপত্তা উপদেষ্টা ◈ দক্ষিণ কোরিয়াকে হা‌রি‌য়ে নারী এশিয়ান কাপের ফাইনালে জাপান  ◈ মে‌হেদী হাসান মিরাজের পক্ষে রায় দিলো এমসিসি ◈ ট্রেন দুর্ঘটনায় ক্ষতি হ্রাস ও দুর্ভোগ এড়াতে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ইরান অভিযানে ১৬ মিলিয়ন ডলারের এক ডজনের বেশি রীপারের ড্রোন ধ্বংস, জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা ◈ শুক্রবার ঈদ উদযাপন করবে সৌদি আরব

প্রকাশিত : ২৭ মে, ২০২০, ০৫:৪৬ সকাল
আপডেট : ২৭ মে, ২০২০, ০৫:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চান্দিনায় করোনায় আক্রান্ত হয়ে মুক্তিযোদ্ধার মৃত্যু

টি. আর. দিদার : [২] কুমিল্লার চান্দিনায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল মান্নান খান (মুনাফ) মৃত্যু বরন করেন। চান্দিনায় এ নিয়ে করোনায় মোট পাঁচজনের মৃত্যু হলো। ২৬ মে মঙ্গলবার সকালে তার গ্রামের বাড়ি উপজেলার ভোমরকান্দি খান বাড়িতে সামাজিক দূরত্ব বজায় রেখে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এসময় চান্দিনা থানা পুলিশ তাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করেন।

[৩] জানাযায়, পবিত্র ঈদুল ফিতরের দিন ২৫ মে সোমবার রাত ৭টা ৪৫ মিনিটে চান্দিনা উপজেলা সদরের পৌর এলাকার মহারং নিজ বাসভবনে মারা যান তিনি। চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. গাজী মাহমুদুল হাসান ও করোনা ফোকাল মেডিকেল অফিসার ডা. শিমুল রঞ্জন দে রাতেই তার চান্দিনাস্থ বাসভবনে গিয়ে তাকে মৃত ঘোষণা করেন। এর আগে ২৪ মে আইইডিসিআর থেকে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। ওই দিনই নিহতের পরিবারের আরো ৫ সদস্যের করোনা পজিটিভ রিপোর্ট এসেছিল।

[৪] বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল মান্নান খান (মুনাফ) একজন শিক্ষক ছিলেন। তিনি উপজেলার ভোমরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অবসর গ্রহন করেন। তার গ্রামের বাড়ি ভোমরকান্দি হলে সম্প্রতি চান্দিনা সদরের মহারংয়ে বসবাস করতেন। তার ছেলে মো. মাহবুব আলম খান চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার।

[৫] চান্দিনা থানার অফিসার ইন-চার্জ মো. আবুল ফয়সল জানান, নিহত বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল মান্নান খানকে চান্দিনা থানা পুলিশ রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করেন। পরে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়