শিরোনাম
◈ ৪৯তম বিশেষ বিসিএসে বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি  ◈ আমার বক্তব্য থেকে এক ফোটাও সরব না, দেশে আর কোনো স্বপ্ন নেই: ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ টকশোতে মুখোমুখি সালমান মুক্তাদির ◈ ফারুকী-তিশার বিচ্ছেদ গুঞ্জন: ভিত্তিহীন বলছে সংশ্লিষ্টরা ◈ ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুষ খাব না তো কি বায়তুল মোকাররমের ইমাম হব: এএসআইর বক্তব্যে তোলপাড় ◈ দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে ◈ ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ ৬ দিন বন্ধ থাকছে একাধিক ব্যাংকের অনলাইন-এটিএম-কার্ডসহ নানা সেবা ◈ বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং লাইভ সিসিটিভিতে দেখানোর দাবিতে আইনি নোটিশ ◈ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, আগের শনিবার খোলা থাকবে অফিস ◈ খাদ্য নিরাপত্তায় বিশ্বব্যাংকের সঙ্গে ৩০ কোটি ডলারের ঋণচুক্তি

প্রকাশিত : ২৭ মে, ২০২০, ০৫:৩৭ সকাল
আপডেট : ২৭ মে, ২০২০, ০৫:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রংপুরে মদপানে ৬ জনের মৃত্যু, অসুস্থ ১৫

ডেস্ক রিপোর্ট : [২] রংপুরের পীরগঞ্জে বিষাক্ত মদপানে ছয়জনের মৃত্যু হয়েছে। এছাড়া অসুস্থ হয়ে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসা নিচ্ছেন কমপক্ষে ১৫ জন। মদপান করে ঈদ উদযাপন করতে গিয়ে পীরগঞ্জের শানেরহাট নামক এলাকায় এ ঘটনা ঘটে।

[৩] মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত পীরগঞ্জ উপজেলার ১০ নম্বর শানেরহাট ইউনিয়নে বেশ কয়েকজনের মৃত্যুর গুঞ্জন ছড়িয়ে পড়ে। জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক শরিফুল ইসলাম প্রাথমিকভাবে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

[৪] শানেরহাট ইউপির চেয়ারম্যান মিজানুর রহমান মন্টু জানান, মঙ্গলবার সকালে শানেরহাট খোলাহাটি গ্রামের আব্দুর রাজ্জাক (৪৫), পাহাড়পুরের জাইদুল হক (৩৫) ও পাশের মিঠাপুকুর উপজেলার বাজিতপুর গ্রামের চন্দন কুমারের (৩০) মৃত্যু হয়। এর আগের দিন সোমবার রাতে রায়তি সাদুল্ল্যাপুরের দুলা মিয়া (৫২) এবং হরিরাম সাহাপুরের লাল মিয়া (৩০), মাদক ব্যবসায়ী নওশা (৫০) মারা গেছেন। এরা শানেরহাট বন্দরে সোমবার রাতে মদপান করে ঈদ উদযাপন করছিল। এতে ওই রাতে অন্তত ১৫ জন অসুস্থ হয়ে পড়েন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

[৫] এছাড়া পীরগঞ্জের ধল্লাকান্দির খালেক (৫০), আকবর (৪৫) ও মিলন মাস্টার (৫২), কাজীর পাড়ার খোড়া শাহিন (৪২) ও খোলাহাটির ডিস মতিসহ (৩৬) ১০ জন অসুস্থ অবস্থায় বাড়ি ও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

[৬] এদিকে নাম প্রকাশ না করার শর্তে এলাকাবাসী জানান, এরা সংঘবদ্ধ একটি দল। প্রতিনিয়ত শানেরহাট বন্দরে এরা স্পিরিট জাতীয় নেশাদ্রব্য পান করে। ওই নেশার ফলে তাদের মৃত্যু ও অসুস্থতার ঘটনা ঘটেছে।

[৭] পীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেস চন্দ্র জানান, তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছি। ওই ঘটনার অনুসন্ধান করা হচ্ছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

[৮] রংপুরের পুলিশ সুপার বিপ্লব সরকার জানান, জেলা পুলিশ ঘটনাটি তদন্ত করছে। শিগগিরেই মৃত্যুর আসল রহস্য উদঘাটন করা হবে।

ইত্তেফাক, যুগান্তর

  • সর্বশেষ