শিরোনাম
◈ ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে মন্ত্রিসভা কমিটি, ৮ উপজেলায় পাইলটিং ◈ ডিসি সারোয়ারকে শোকজ ◈ ৪৪তম বিসিএসের নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগ, তালিকা প্রকাশ ◈ অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা গ্রুপে অপরা‌জিত থে‌কে জিম্বাবুয়ে সুপার এইটে ◈ রোজার প্রথম দিনেই মুরগির দাম চড়া, কেজিতে বাড়লো ২০ থেকে ১০০ টাকা ◈ ৫০ নারী প্রতিনিধিত্ব নিয়োগ নিয়ে দুই জোটে চলছে হিসাব-নিকাশ ◈ জনগণের ট্যাক্সে চলি, তাই জবাবদিহি নিশ্চিত করা নৈতিক দায়িত্ব: স্থানীয় সরকার মন্ত্রী ◈ বগুড়া থেকে হিরো আলম গ্রেপ্তার ◈ তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ট্রাম্পের চিঠি: প্রতিরক্ষা চুক্তি ও বাণিজ্যে জোর ◈ অন্তর্বর্তী সরকারের সময় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করা নিয়ে বিএনপিতেও 'বিস্ময়'

প্রকাশিত : ২৭ মে, ২০২০, ০৪:৩৩ সকাল
আপডেট : ২৭ মে, ২০২০, ০৪:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]সাকিবের পর ফাউন্ডেশন খুলছেন মুশফিক, নাম ‘এমআর ফিফটিন ফাউন্ডেশন’ (ভিডিও)

আক্তারুজ্জামান : [২] মঙ্গলবার রাতে এ ঘোষণা দেন জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহীম। রাত দশটায় ফেসবুক লাইভে মুশফিক জানান, শীঘ্রই তিনি ফাউন্ডেশন গড়তে চলেছেন। ফাউন্ডেশনের জন্য লোগোও আহ্বান করেছেন তিনি।

[৩] আজ মঙ্গলবার আন্তর্জাতিক ক্রিকেট দেড় শতক পার করেছেন মুশফিকুর রহিম। বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটসম্যান ১৫ বছর পূর্তির দিনে দিয়েছেন ফাউন্ডেশন গড়ার ঘোষণা। মুশফিক বলেন, ঠিক এই দিনে ১৫ বছর আগে লর্ডসের মাঠে প্রথম টেস্ট খেলতে নেমেছিলাম। দেখতে দেখতে ১৫টি বছর কেটে গেল।

[৪] সমর্থক, বোর্ড ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে মুশফিক বলেন, এখন এমন একটা সময়, যখন আপনাদের প্রতিদান দেয়ার অনেক কিছু আছে। সেই প্রতিদান দেয়ার জন্য কিছু পদক্ষেপ নিয়েছি। প্রথম পদক্ষেপ আমার স্বপ্ন ‘এমআর১৫’ ফাউন্ডেশন গড়ে তোলা। আমি শীঘ্রই এই ফাউন্ডেশনের যাত্রা শুরু করতে যাচ্ছি।

[৫] মুশফিকের ফাউন্ডেশনের লোগো ডিজাইন করতে পারবেন ভক্তরাই। চূড়ান্ত লোগো বাছাই করবেন মুশফিক। সেরা ৫ ডিজাইনার মুশফিকের সাথে পাঁচ তারকা হোটেলে ডিনারের সুযোগ পাবেন। যার লোগো চূড়ান্ত হবে, তিনি পাবেন মুশফিকের স্বাক্ষরিত জার্সি।

[৬] বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে ফাউন্ডেশন আছে মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসানের। মাশরাফির ফাউন্ডেশনের নাম নড়াই এক্সপ্রেস, দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন নামে সাকিবের ফাউন্ডেশন আর সম্প্রতি ফাউন্ডেশন গড়ে তোলার ঘোষণা দেন মোহাম্মদ আশরাফুল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়