শিরোনাম
◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংসদের মুলতবি অধিবেশন শুরু

প্রকাশিত : ২৬ মে, ২০২০, ১০:৪৭ দুপুর
আপডেট : ২৬ মে, ২০২০, ১০:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]মোহনগঞ্জে ধনু নদীতে নৌকা ডুবে নারীসহ নিখোঁজ ২

সাইফুল আরিফ জুয়েল, মোহনগঞ্জ (নেত্রকোনা) : [২] এ ঘটনায় সুশীল দাস (৫৫) ও শারমীন (৪৫) নামে নৌকার দুই যাত্রী নিখোঁজ রয়েছেন। শারমীন স্থানীয় মুনু মিয়ার স্ত্রী, আর সুশীল দাসের বাড়ি ব্রাহ্মনবাড়িয়া জেলায়। তিনি দীর্ঘদিন যাবত গাগলাজুর এলাকাতেই বসবাস করতেন।

[৩] মঙ্গলবার (২৬ মে) সকাল ৯টার দিকে উপজেলার গাগলাজুর ইউনিয়নের মহব্বত নগর (নয়া বাজার) গ্রামের সামনে ধনু নদীতে এ নৌকা ডুবির ঘটনা ঘটে।

[৪] গাগলাজুর ইউনিয়ন যুবলীগের সভাপতি শফিক আহমেদ জানান, সকালে ইঞ্জিন চালিত নৌকাটি সাতজন যাত্রী নিয়ে চিকিৎসার জন্য ডাক্তার দেখাতে পার্শ্ববর্তী লেফশিয়া বাজারে যাচ্ছিল। পথে নয়া বাজার এলাকায় ধনু নদীতে স্রোতের টানে ডুবে গেলে বাকি পাঁচজন সাঁতরে পাড়ে উঠে যায়, আর ওই দুইজন নিখোঁজ রয়েছেন।

[৫] এ তথ্য নিশ্চিত করে মোহনগঞ্জ থানার ওসি আবদুল আহাদ খান জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্থানীয়দের সহায়তায় পুলিশ খোঁজাখুঁজি করছে। সেইসাথে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি টিমকে খবর দেয়া হয়েছে। তারা কিছুক্ষণের মধ্যেই এসে পৌছাবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়