শিরোনাম
◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও) ◈ পদত্যাগের গুঞ্জন নিয়ে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের অডিও বার্তা ◈ ১৪টি ১২ তলা ভবন নিয়ে নতুন সচিবালয়, থাকছে যেসব সুবিধা ◈ কৃষি ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশকে ৩৯০ কোটি টাকা দেবে কানাডা ◈ মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু ◈ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত যে তথ্য চাইলো ঢাকা ◈ মেসির জোড়া গোলে ইন্টার মিয়ামির দাপু‌টে জয় ◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি

প্রকাশিত : ২৬ মে, ২০২০, ০৮:১১ সকাল
আপডেট : ২৬ মে, ২০২০, ০৮:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শারীরিক দূরত্বের সময়সীমা ২৯ জুন পর্যন্ত বাড়াচ্ছে জার্মানি

মুসা আহমেদ: [২] করোনা মহামারীর বিস্তার রোধে বর্তমান পরিস্থিতিতে শারীরিক দূরত্ব মানার বিকল্প নেই। জার্মানিতে করোনা এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। তাই দেশটির সরকারি পরিকল্পনা অনুযায়ী আগামী ২৯ জুন পর্যন্ত বাড়ানো হচ্ছে শারীরিক দূরত্ব বজায়ের সময়সীমা। রয়টার্স

[৩] তবে দেশটির সরকার এখনও এ সিদ্ধান্তে অনুমোদন দেয়নি। মঙ্গলবার এ নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে দেশটির জনপ্রিয় সংবাদমাধ্যম ‘বিল্ড’। প্রতিবেদনে বলা হয়, বিষয়টি খসড়া অবস্থায় আছে। তবে শিগগিরই অনুমোদন দেবে ফেডারেল স্টেটস।

[৪] এ বিষয়ে দেশটির সরকারের এক মুখপাত্র জানান, শারীরিক দূরত্বের সময়সীমা আরো বাড়ানোর বিষয়ে সরকারি পর্যায়ে আলোচনা হচ্ছে।

[৫] বিল্ডের প্রতিবেদনে আরো বলা হয়, জনসমাগমের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছে সরকার। এক্ষেত্রে ১০ জনের বেশি মানুষ একত্রিত হতে পারবে না। কোন বৈঠক কিংবা পারিবারিক সাক্ষাতের ক্ষেত্রে সর্বোচ্চ দুটি পরিবার একত্রিত হওয়ার সুযোগ আছে।

[৬] বলা হয়, দিনে কত জন অতিথি বাসায় আসতে পারবে সেই বিষয়ে নির্দিষ্ট সংখ্যার সীমা থাকছে না নতুন এ সরকারি নির্দেশনায়। তবে শারীরিক দূরত্বের বিষয়টি নিশ্চিত করতে বলা হচ্ছে। এক্ষেত্রে ঘরে যাতে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা অব্যাহত থাকে সেটিও মানার তাগিদ দেয়া হবে সরকারের পক্ষ থেকে।

  • সর্বশেষ