শিরোনাম
◈ ক্ষতিপূরণ নয়, আই‌সি‌সি আয় থেকে বাংলাদেশকে পূর্ণ অংশ দেয়ার আশ্বাস দি‌য়ে‌ছে ◈ জাপানের নির্বাচনে জয়ী প্রথম নারী প্রধানমন্ত্রী তাকাই‌চি ◈ সংগ্রামের মাধ্যমে আদায় করা ভোটাধিকার নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে: মির্জা আব্বাস  ◈ জাপানের সঙ্গে চুক্তি, ৭৩৭৯ পণ্যে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে বাংলাদেশ ◈ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে আসতে পাকিস্তানকে আরব আমিরাতের অনুরোধ ◈ এবারের নির্বাচন রাজনৈতিক কাঠামোতে একটি অভূতপূর্ব পরিবর্তন আনবে: প্রধান উপদেষ্টা ◈ ভোটকেন্দ্রে মোবাইল নিতে পারবেন সাংবাদিক ও পর্যবেক্ষকরা: ইসি সানাউল্লাহ ◈ একটি দল গ্রামে গ্রামে গিয়ে মা-বোনদের বিভ্রান্ত করছে: কলাবাগান পথসভায় তারেক রহমান ◈ নাহিদের বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ, প্রার্থিতা স্থগিত চেয়ে রিট ◈ নির্বাচনি অপরাধের দ্রুত বিচারে ৫ দিনের জন্য ৬৫৭ বিচারক নিয়োগ

প্রকাশিত : ২৬ মে, ২০২০, ০২:৫৭ রাত
আপডেট : ২৬ মে, ২০২০, ০২:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুয়েতে করোনায় সংক্রমিত ২১৪৮ জন বাংলাদেশি, মারা গেছেন অন্তত ২৫ জন

কূটনৈতিক প্রতিবেদক : [২] এর মধ্যে বাংলাদেশ দূতাবাসের শ্রম উইংয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, স্থানীয়ভাবে নিয়োগপ্রাপ্ত দুই অনুবাদক এবং এক কর্মচারীসহ মোট চারজন সংক্রমিত হয়েছেন।
[৩]  কুয়েত সিটির বিভিন্ন হাসপাতালের তত্ত্বাবধানে বাংলাদেশ দূতাবাসের স্টাফ এবং প্রবাসী শ্রমিকদের চিকিৎসা চলছে।
[৪] এদের মধ্যে অনুবাদক হিসাবে অনেক দিন ধরে কাজ করার মিশনের একজন লোকাল স্টাফের অবস্থা গুরুতর। করোনা ধরা পড়ার পরপরই তাকে আইসিইউতে নিতে হয়েছে।
[৫] দূতাবাসের কাউন্সেলর ও দূতালয় প্রধান মোহাম্মদ আনিসুজ্জামান এ তথ্য জানিয়ে বলেন, কুয়েত সরকার দেশটিতে থাকা বাংলাদেশিসহ অবৈধ শ্রমিকদের সাধারণ ক্ষমা দিয়ে  নিজ নিজ দেশে ফেরত পাঠাচ্ছে।
[৬] অনেকের পাসপোর্ট না থাকায় ট্রাভেল পাস সরবরাহ ও খাবার বিতরণ করতে হচ্ছে দূতাবাসের থেকে।  মূলত শ্রম উইংয়ের কাজ এটি।
[৭] ধারণা করা হচ্ছে, প্রশাসনিক কর্মকর্তা মো. মনিরুল ইসলাম এবং তার সহযোগীরা শ্রমিকদের মাঝে ত্রাণ এবং অন্যান্য কনস্যুলার সেবা দিতে গিয়ে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়