শিরোনাম
◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান ◈ মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের বিষয়টি পুলিশ তদন্ত করছে: ডিবি প্রধান ◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ ◈ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের

প্রকাশিত : ২৬ মে, ২০২০, ১২:৩৬ দুপুর
আপডেট : ২৬ মে, ২০২০, ১২:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পটুয়াখালী কারাগারে সাড়ে তিন শতাধিক বন্দির তিন ভাগে শারীরিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনে ঈদের নামাজ আদায়

পটুয়াখালী প্রতিনিধি: [২] পটুয়াখালী জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ মজিবুর রহমান জানান, সোমবার সকালে কারাগারের সিডর ভবনে একটি কয়েদি ভবনে দুইটি, পৃথক পৃথক সময় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে । সম্পূর্ণ সামাজিক দূরত্ব সহ স্বাস্থ্যবিধি মেনে, এবং জীবাণুনাশক দিয়ে নামাজের স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন করে এ নামাজ অনুষ্ঠিত হয় ।

[৩] তিনি নিজেও ঈদের জামাতে অংশগ্রহণ করেন। কারাগারের বন্দীদের জন্য আজ দুপুরে সাদা ভাত, রুই মাছ এবং আলুর দমের ব্যবস্থা করা হয়েছে, রাতের বেলা পোলাও গরু অথবা খাসির গোশত এবং মুরগির রোস্ট সকলের জন্য বরাদ্দ রয়েছে, এছাড়াও চমচম, পান, সুপারি ও এবং কোমল পানীয়র ব্যবস্থা করা হয়েছে।

[৪] জেল সুপার আরোও জানান, উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে ঈদের আগের দিন ,ঈদের দিন এবং ঈদের পরদিন বন্দীরা পরিবারের মা ,বাবা ,ভাই ,বোন , স্ত্রী ও সন্তান সন্ততির সাথে নির্দিষ্ট নিয়ম মেনে দুটি ফোনের মাধ্যমে কথা বলার ব্যবস্থা করা হয়েছ। উল্লেখ্য পটুয়াখালী জেলা কারাগারে আজকে ৩৯১ জন বন্দী রয়েছেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ