শিরোনাম
◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে ◈ মব কালচার আর অ্যালাউ করা হবে না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ৯ এপ্রিল বগুড়া-শেরপুরে সাধারণ ছুটি ঘোষণা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ, আলোচনার বিষয় জানা যায়নি  ◈ উত্তর ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, তেল শোধনাগারে ধোঁয়া উড়ছে

প্রকাশিত : ২৫ মে, ২০২০, ০৯:৫২ সকাল
আপডেট : ২৫ মে, ২০২০, ০৯:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঈদে অসহায়ের পাশে থাকুন, অমানিশা কেটে আসবে নতুন সূর্য: তথ্যমন্ত্রী

সমীরণ রায় : [২] আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ আরও বলেন, যারা অসহায়, ঈদের আনন্দ উপভোগ করতে পারে না, তাদের পাশে সামর্থ্যবানদের দাঁড়ানোর মধ্যেই ঈদের সার্থকতা।

[৩] তিনি বলেন, 'আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই অমানিশার অন্ধকার কেটে গিয়ে নতুন সূর্য উদিত হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই দুর্যোগ মোকাবিলা করতে সক্ষম হবো এবং দেশের অগ্রযাত্রা অব্যাহত থাকবে।

[৪] ড. হাছান বলেন, 'গত ২০ বছরে প্রথম আমি ঢাকায় ঈদের নামাজ আদায় করছি। প্রতিবছরই আমি আমাদের গ্রামের মানুষের সাথে ঈদের নামাজ আদায় করি। করোনাভাইরাসের কারণে এবারের এই ব্যতিক্রম। করোনার কারণে পরিবর্তিত পরিস্থিতিতে চিরাচরিত প্রথা ভেঙে, কোলাকুলি-করমর্দন না করে মানুষকে ঈদ উদযাপন করতে হচ্ছে, আমিও বাসায় ঘরোয়াভাবে ঈদ জামাত আয়োজন করেছি।'

[৫] তথ্যমন্ত্রী বলেন, মানুষের জীবন ও জীবিকা রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাণান্তকর চেষ্টা করে যাচ্ছেন। দেশ তথা সমগ্র বিশ্বের মানুষের করোনা মহামারি থেকে দ্রুত মুক্তি, অসুস্থদের সুস্থতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করেন তিনি।

[৬] সোমবার ঈদের দিন সকালে রাজধানীতে সরকারি বাসভবনে ঘরোয়াভাবে আয়োজিত জামাত শেষে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি এসব কথা বলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়