শিরোনাম
◈ কলার মোচার ‘লাল পতাকা’ দেখিয়ে সংকেত দেওয়া সেই দিনমজুরকে রেলওয়ের সংবর্ধনা ◈ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে একাধিকবার ফোন করেছেন সৌদি যুবরাজ: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ ৩০০ টাকায় পাঞ্জাবি বিক্রি, প্রধানমন্ত্রীর বন্ধু পরিচয়ে ব্যবসায়ীর দোকান বন্ধ করার অভিযোগ ◈ শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য ◈ দেশে জ্বালানি তেলের মজুদ আর কত দিন চলবে? ◈ ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার ◈ জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ◈ ভারতে থাকা শেখ হাসিনাকে ফেরাতে দিল্লির সঙ্গে আলোচনা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ বেনাপোল বন্দরে প্রতারক চক্রের দৌরাত্ম্য, পাসপোর্টধারীর ৩০ হাজার টাকা ছিনতাই ◈ জুলাই আন্দোলনের শহীদ-আহতদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষার নির্দেশ

প্রকাশিত : ২৫ মে, ২০২০, ০৯:২৩ সকাল
আপডেট : ২৫ মে, ২০২০, ০৯:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]ঢাকায় গ্রিনলাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন রুকু

শাহীন খন্দকার : [২] তিনি মাদারগঞ্জ উপজেলার গাবের গ্রাম তালুকদার বাড়ির দানবীর আশেক মাহমুদ তালুদারের দৌহিত্রী এবং উপজেলার চাঁদপুর গ্রামের প্রাক্তন যুগ্ম সচিব এবং সরকারি আশেক মাহমুদ কলেজের প্রাক্তণ প্রভাষক ফরহাদ আহম্মদ হালীর স্ত্রী। অন্যরোগের চিকিৎসা নিতে গিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে অবশেষে মারা গেলেন দিলরুবা আহম্মেদ রুকু।

[৩] তিনি ঢাকায় গ্রিনলাইফ হাসপাতালে শারীরিক চিকিৎসা নিতে গিয়ে করোনাভাইরাস শনাক্ত হলে, চিকিৎসাধীন অবস্থায় রোববার মারা যান। মরহুমাকে তাঁর গাবের গ্রামের নিজ বাড়িতে আঞ্জুমান মফিদুল ইসলামের করোনা এক্সপাটদের দিয়ে স্বাস্থ্য বিধি মেনে দাফন করা হয়। মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

[৪] এদিকে দিলরুবা আহম্মেদ রুকুর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ঢাকাস্থ মাদারগঞ্জ সমিতি, ঢাকাস্থ চাঁদপুর বন্ধন সহ বিভিন্ন সংগঠন ও ব্যক্তি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়