শিরোনাম
◈ ইরানের হামলার জবাব কীভাবে দেওয়া হবে তার পরিপ্রেক্ষিতে বৈঠকে বসছে ৬ মুসলিম দেশ ◈ পাকিস্তান-আফগানিস্তান ভয়াবহ যুদ্ধের শঙ্কা, মধ্যস্থতার চেষ্টা চীনের ◈ চলমান যুদ্ধ বন্ধে আগামী কয়েক দিনের মধ্যে নতুন শান্তি প্রস্তাব দিতে যাচ্ছে ইরান ◈ সংসদে তুমুল হট্টগোল: ফজলুর রহমানের বক্তব্য ঘিরে উত্তেজনা, স্পিকারের হস্তক্ষেপ ◈ সর্তকতা জারির পরদিনই শাহজালাল বিমানবন্দরে নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে রানওয়েতে ঢুকে গেলেন যুবক! ◈ সিঙ্গাপুরকে হারিয়ে নারী এশিয়ান গেমস বাছাইয়ের ফাইনালে বাংলাদেশ ◈ চল‌তি বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ- আইএমএফের পূর্বাভাসের অর্থ কী? ◈ ‘পুলিশে বড় নিয়োগের ঘোষণা, নতুন করে ১৪ হাজার ৫০০ পদ সৃষ্টি হচ্ছে’ ◈ বাংলাবাজারে বইয়ের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুই ইউনিট ◈ হাম ও হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

প্রকাশিত : ২৫ মে, ২০২০, ০৫:৫৩ সকাল
আপডেট : ২৫ মে, ২০২০, ০৫:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হাজী মকবুল হোসেন-এর মৃত্যুতে জাপা চেয়ারম্যানের শোক

শাহীন খন্দকার :[২] সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সদস্য হাজী মকবুল হোসেন-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের এমপি। আজ এক শোক বার্তায় প্রয়াত মকবুল হোসেন-এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন তিনি। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ।

[৩] শোক বার্তায় তিনি বলেন, হাজী মকবুল হোসেন ছিলেন মাটি ও মানুষের নেতা। সাধারন মানুষের প্রতি হাজী মকবুলের ছিলো অসাধারন অনুরাগ। মানব সেবার পাশাপাশি তিনি বেশ কিছু শিক্ষা এবং ব্যবসা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। একজন সফল মানুষ হিসেবে তিনি সাধারন মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবেন। হতদরিদ্রের প্রতি তাঁর সহায়তা ছিলো অতুলনীয়।

[৪] সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সদস্য হাজী মকবুল হোসেন-এর মৃত্যুতে অনুরুপ শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মোঃ মাসউর রহমান রাঙ্গাঁ এমপি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়