শিরোনাম
◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে

প্রকাশিত : ২৫ মে, ২০২০, ০৮:০৬ সকাল
আপডেট : ২৫ মে, ২০২০, ০৮:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঈদ উপলক্ষে ইউটিউবে প্রকাশ পেতে যাচ্ছে মোমিন খানের “আগুনের দিন”

নিজস্ব প্রতিবেদক : [২] এবারের ঈদে ইউটিউবে প্রকাশ পেতে যাচ্ছে তরুণ সংগীত শিল্পী মোমিন খানের গাওয়া “আগুনের দিন” গানটি। গানটি প্রকাশ পাবে ঈদের দিন “ফিস আই ফিল্ম” ইউটিউব চ্যানেল থেকে ।

[৩] নির্মাতা সহিদ উন নবীর পরিচালনায় পুরান ঢাকার চুরিহাট্টায় ভয়াবহ আগ্নিকান্ডের ঘটনার স্মৃতি নিয়ে নির্মিত নাটক “আগুনের দিন শেষ হবে একদিন” ইতোমধ্যে জয় করেছে দর্শকের। এই নাটকটির মধ্যেই প্রকাশ পেয়েছিল “আগুণের দিন” শিরোনামে গানটি ।

[৪] শিল্পী মোমিন খান নিজেই এই গানটির সুর ,কথা ও সংগীত আয়োজন এবং কণ্ঠ দিয়েছেন । এবার ইদে মুক্তি পাচ্ছে গানটির মিউজিক ভিডিও।

[৫] এই বিষয়ে মোমিন খান জানান , গানটিতে নতুন করে আবার মিউজিক করা ও কন্ঠ দেয়া হয়েছে। পাশাপাশি গানটি সবার কাছে ভালো লাগবে বলে আশা প্রকাশ করেন তিনি।

[৬] উল্লেখ্য নাটকটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন ফারহান আহমেদ জোভান ও তাসনিয়া ফারিন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়