শিরোনাম
◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের নথি কিনেছে ৩ বিদেশি কোম্পানি ◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন!

প্রকাশিত : ২৫ মে, ২০২০, ০৭:২৪ সকাল
আপডেট : ২৫ মে, ২০২০, ০৭:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চান্দিনায় ডাক্তার-রিপ্রেজেন্টেটিভ সহ আরও ২২ জনের করোনা শনাক্ত

টি. আর. দিদার : [২] কুমিল্লার চান্দিনা উপজেলায় বাড়েই চলছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। ২৪ মে রোববার দুপুরে আইইডিসিআর থেকে নমনু পরীক্ষায় রিপোর্টে সর্বোচ্চ ২২ জনের করোনা ভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়। এনিয়ে চান্দিনায় মোট ৫২ জনের করোনা শনাক্ত হয়। এদের মধ্যে ৭ জন মারা যান। অপর ৭ জন সুস্থ হয়েছেন।

[৩] চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. গাজী মাহমুদুল হাসান জানান, চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন এমবিবিএস ডাক্তার, ঔষধ কোম্পানীর দুইজন রিপ্রেজেন্টেটিভ, মহিচাইল ২০ শয্যা হাসপাতালে একজন, মহারং এলাকায় ১০জন, ছয়ঘরিয়া গ্রামে ২জন, হারংয়ে ১জন, মহিচাইলে ১জন, জোয়াগে ২ জন, কংগাইয়ে ১জন, ছাইকোটে ১জনের নতুন করে করোনা পজিটিভ শনাক্ত হয়।

[৪] এদিকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন এমবিবিএস ডাক্তারের করোনা শনাক্ত হওয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের ইনডোর ও আউটডোরে রোগীদের সেবা দেওয়ার কার্যক্রম একেবারেই সীমিত করা হয়েছে। তবে জরুরী বিভাগের কার্যক্রম চালু রয়েছে। ডাক্তার করোনা পজিটিভ হওয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের প্রায় সবার নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এ পাঠানোর পক্রিয়া চলছে।

[৫] চান্দিনা থানার অফিসার ইন-চার্জ মো. আবুল ফয়সল জানান, রোববার নতুন শনাক্তদের মাধ্যে একজন পুলিশ সুপারের পরিবারের ৬ সদস্য রয়েছেন। উনার বাবা-মা, দুই ভাই, বোন ও বোনের বাচ্চা করোনায় আক্রান্ত হয়েছেন।

[৬] চান্দিনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানুল হক মিলু জানান, রোগীদের কন্ট্রাক্ট ট্রেসিং করে নমুনা সংগ্রহের কাজ চলছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন ডাক্তারের করোনা শনাক্ত হওয়ায় সংশ্লিষ্ট সব ডাক্তার ও স্টাফদের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এ পাঠানো হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সের ইনডোর ও আউটডোরে রোগীদের সেবা দেওয়ার কার্যক্রম একেবারেই সীমিত করা হয়েছে।

[৭] চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার স্নেহাশীষ দাশ জানান, ২২ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসার পর থেকেই আক্রান্তদের বাসা-বাড়ি ও কর্মস্থল লকডাউনের কাজ চলছে।

  • সর্বশেষ