শিরোনাম
◈ খে‌লোয়াড়‌দের আ‌র্থিক ক্ষ‌তি সামলা‌তে ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফি বাড়ালো বিসিবি ◈ নাম বদলে যাচ্ছে র‌্যাবের, সংসদে বিল ◈ সংসদে অনুপস্থিত এমপি, বাতিল হলো লিখিত প্রশ্ন: স্পিকারের ‘জি এম তো নাই’ মন্তব্যে হাসির রোল ◈ নতুন দায়িত্ব পেলেন এ্যানি ◈ ইংরেজি জানেন, বুঝতেও পারেন—কথা বলতে গেলেই সমস্যা কেন হয়? ◈ প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির সঙ্গে চুক্তি সই ◈ জাতীয় গ্রিডে বাড়ছে গ্যাস, কাল আসছে আরও এক এলএনজি কার্গো ◈ জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’ ◈ বয়স জালিয়াতির কার‌ণে এক সঙ্গে ৫০০ জন কু‌স্তি‌গির বহিষ্কার ◈ ‘যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে রেমিট্যান্সের শীর্ষে ফের সৌদি আরব’

প্রকাশিত : ২৫ মে, ২০২০, ০৫:৫১ সকাল
আপডেট : ২৫ মে, ২০২০, ০৫:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ১০ বছরের জেল হতে পারে নেতানিয়াহুর!

ডেস্ক রিপোর্ট : [২] ঘুষ গ্রহণ, প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে বিচার শুরু হয়েছে। দুর্নীতির অভিযোগে ক্ষমতায় থাকা অবস্থায় ইসরায়েলের প্রথম কোনো প্রধানমন্ত্রী হিসেবে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হলো তাকে।

[৩] আজ রোববার ইসরায়েল অধিকৃত পূর্ব জেরুজালেমের একটি আদালতে শুনানিতে অংশ নিতে হাজির হন নেতানিয়াহু। এ সময় ফেস মাস্ক পরা ছিলেন তিনি।

[৪] ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানর প্রতিবেদনে বলা হয়, পৃথক তিনটি মামলায় যদি দোষী সাব্যস্ত হন, তাহলে অন্তত ১০ বছরের জেল হতে পারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর।

[৫] আজ প্রথম দিনের শুনানির বিচার কাজ শুরুর আগে বেনিয়ামিন নেতানিয়াহুকে একজন বিচারক জিজ্ঞেস করেন, ঘুষ গ্রহণ, প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের অভিযোগগুলো তিনি পড়েছেন এবং বুঝেছেন কি না। উত্তরে নেতানিয়াহু জানান, তিনি বুঝেছেন।

[৬] এর আগে নেতানিয়াহু আদালতে হাজির হওয়ার পরপরই তার সমর্থক ও বিরোধীরা পাল্টা স্লোগানে আদালত চত্বরের সামনে বিক্ষোভ করেন।

[৭] গত বছর নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ, জালিয়াতি ও বিশ্বাস ভঙ্গের তিনটি অভিযোগ আনেন দেশটির অ্যাটর্নি জেনারেল আভিচাই ম্যানডেলব্লিৎ। তবে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার বিরুদ্ধে তোলা এসব অভিযোগকে ‘উদ্দেশ্যপ্রণোদিত ও হাস্যকর’ বলে অভিহিত করেন।

[৮] গত এক বছরের মধ্যে টানা তিনটি নির্বাচনের আয়োজন করেও সরকার গঠনে করতে পারেননি নেতানিয়াহু। পরে বাধ্য হয়ে গত সপ্তাহে ক্ষমতা ভাগাভাগির শর্তে প্রধান বিরোধী দলের সঙ্গে জোট গঠন করে সরকার গঠন করেন এই নেতা। আমাদের সময়, যুগান্তর

  • সর্বশেষ