শিরোনাম
◈ গ্রাহকদেরকে ছেঁড়া-ফাটা বা ময়লাযুক্ত নোট বদলে না দিলে শাস্তি ◈ আমি একদিনেই ইরানকে গুড়িয়ে দিতে পারি: ট্রাম্প ◈ ১ বিলিয়ন ডলার ও সবচেয়ে সুন্দরী নারীকে স্ত্রী হিসেবে দাও, না হলে সম্পর্ক ছিন্ন: তুরস্ককে উগান্ডার সেনাপ্রধান ◈ এনডিটিভি সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী: চীনের সঙ্গে সম্পর্ক নিয়ে উদ্বেগ থাকলে ভারত স্পষ্টভাবে জানাক ◈ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা চরমে: ডোনাল্ড ট্রাম্পের হরমুজ প্রণালি অবরোধের হুমকি ◈ সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ আর নেই ◈ ‘টাকা দিন, এমপি হন’ ১২ কোটির বিনিময়ে এমপি পদ, বিস্ফোরক অভিযোগ চট্টগ্রামের বিএনপি নেত্রীর ◈ ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু ◈ গণতন্ত্র একটি আস্থার জায়গা: চীফ হুইপ  ◈ লটারি কখনোই মেধা যাচাইয়ের সঠিক পদ্ধতি নয়, এটি ধনী-গরিব বৈষম্যও কমাতে কার্যকর হয়নি: শিক্ষা মন্ত্রী

প্রকাশিত : ২৫ মে, ২০২০, ০২:১৫ রাত
আপডেট : ২৫ মে, ২০২০, ০২:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আনসার ভিডিপির মহাপরিচালকের পক্ষে অসহায়দের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ

ইসমাঈল হুসাইন ইমু : [২] বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ট্রেনিং একাডেমি গাজীপুর জেলার শফিপুর স্কুল মাঠে বাহিনীর মহাপরিচালকের পক্ষে উপ-মহাপরিচালক নিমাই চন্দ্র সাহার উপস্থিতিতে তিনটি ব্যাটালিয়নের সমন্বয়ে (১, ২ এবং ৮) এসব ঈদ সামগ্রী বিতরণ করেন ৮ ব্যাটলিয়নের অধিনায়ক পরিচালক নুরুল আফর্সা ।

[৩] বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল শরীফ কায়কোবাদ এর নির্দেশে দেশের এই ক্রান্তিকালে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী তাদের নিজস্ব অসচ্ছল সদস্যদের মাঝে ত্রাণ ও ঈদ সামগ্রী বিতরণ করার সিদ্ধান্ত হয়। এপ্রিল মাস থেকে সারাদেশে ১ লাখ ৪৭ হাজার ৯শ’ বাহিনীর অসচ্ছল পরিবার এবং নিম্ন আয়ের পরিবারের মধ্যে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করে আসছে।

[৪] এছাড়া আসন্ন ঈদু-উল-ফিতর উপলক্ষে মহাপরিচালকের নির্দেশে ৬৪টি জেলা এবং ৪১টি ব্যাটালিয়নের পক্ষে ২১ হাজার স্বল্প আয়ের পরিবারকে ১ সপ্তাহের খারারসহ ঈদ সামগ্রী বিতরণ করার কর্মকান্ড অব্যাহত রেখেছে।

[৫] ত্রাণ এবং ঈদ সামগ্রী বিতরণকালে ৮ ব্যাটালিয়নের অধিনায়ক নুরুল আফসার বলেন, সিডর, কিংবা আইলা, ২০১৪ সালে প্রতিহিংসার আগুন থেকে রেল এবং সড়ক মহাসড়ক রক্ষা, এমনকি সর্বশেষ ঘূণিঝড় আম্ফান প্রতিটি ক্ষেত্রে আমাদের মহাপরিচালকের নির্দেশে যেকোন দূর্যোগ মোকাবেলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তা কর্মচারীরা জনগনের পাশে রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়