শিরোনাম
◈ পাঁচ বছরে সাড়ে আট লাখ থেকে তিন লাখ, শেয়ারবাজারে নিঃস্ব ক্ষুদ্র বিনিয়োগকারীরা! ◈ একসময় চারদিকে আওয়ামী লীগের সমর্থক দেখা গেলেও এখন পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে: সাকিব আল হাসান ◈ বাংলাদেশের 'হিন্দুদের অবস্থা' দেখিয়ে পশ্চিমবঙ্গে আরএসএস যেভাবে প্রচারণা চালিয়েছে ◈ ১১০ সিসির ওপরে মোটরসাইকেলে বাড়তি কর, অটোরিকশাও আসছে আয়করের আওতায়, বছরে রাজস্ব আসতে পারে ১৫২০ কোটি টাকা ◈ এবার শিক্ষকদের জন্য যে সতর্ক বার্তা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ◈ স্মার্ট আইডিয়াই বিশ্ব শাসন করছে, সময়োপযোগী শিক্ষা ছাড়া বেকারত্ব কমানো সম্ভব নয়: তারেক রহমান ◈ রাজশাহীতে যুবককে গাছে বেঁধে লাঠিপেটা, তোলপাড় সামাজিক মাধ্যমে ◈ ৭১৭টি রাষ্ট্রীয় মদের দোকান বন্ধের নির্দেশ থালাপতি বিজয়ের ◈ হামের ভয়াবহতার মধ্যে ভয় দেখাচ্ছে ডেঙ্গু! ◈ কুমিল্লায় বারান্দার গ্রিলে ঝুলন্ত যুবকের ভিডিও ভাইরাল, পরে মিলল ভিন্ন তথ্য

প্রকাশিত : ২৫ মে, ২০২০, ১২:৩৩ দুপুর
আপডেট : ২৫ মে, ২০২০, ১২:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নবীগঞ্জে ভাতিজার হাতে চাচা খুন

ছনি চৌধুরী,নবীগঞ্জ : [২] উপজেলার আউশকান্দি ইউনিয়নে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে ভাতিজার হাতে চাচা হাজী আইয়ুব মিয়া (৭৫) নিহত হয়েছে হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। (২৪মে) রবিবার দুপুরে উপজেলার আউশকান্দি ইউনিয়নের উমরপুর গ্রামে এঘটনাটি ঘটে।

[৩] পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাযায়, উপজেলার উমরপুর গ্রামের পুকুরে মাছ চাষকে কেন্দ্র করে আবুল হোসেন ও চাচাতো ভাই জিতু মিয়ার মধ্যে বেশকিছুদিন যাবত বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে রবিবার দুপুরে জিতু মিয়া তার লোকজন নিয়ে ওই পুকুরে জাল ফেলে মাছ ধরতে যায়।

[৪] এ সময় ঝামেলা না হওয়ার জন্য দু’পক্ষেরই মুরব্বি (চাচা) আইয়ুব মিয়া পুকুর পাড়ে গিয়ে মাছ না ধরতে বলেন এবং পরে বিষয়টি গ্রামের মুরব্বিয়ান সালিশের মাধ্যমে বসে সমাধানের আশ্বাস দেন। এ নিয়ে চাচা আইয়ুব মিয়ার সাথে ভাতিজা জিতু মিয়ার বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উত্তেজিত জিতু মিয়া চাচা আইয়ুব মিয়া পুকুর পাড়ের ঘটলার মধ্যে সজোরে ধাক্কা মেরে ফেলে দেয়। এতে তিনি ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেলেন। সাথে সাথে তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

[৫] এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঘটনার খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। তদন্ত চলছে। মামলা হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়