শিরোনাম
◈ ইলিয়াস আলী গুম: ধলেশ্বরীতে লাশ ফেলার চাঞ্চল্যকর তথ্য উন্মোচিত ◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে?

প্রকাশিত : ২৫ মে, ২০২০, ১২:২৫ দুপুর
আপডেট : ২৫ মে, ২০২০, ১২:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জব্দকৃত সরকারি চাল বিজ্ঞ আদালতের নির্দেশে দুঃস্থ-অসহায় মানুষের মাঝে বিতরণ

রাজু চৌধুরী : [২] শনিবার ২৩ মে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মহানগর গোয়েন্দা (বন্দর) বিভাগের উদ্যোগে জব্দকৃত সরকারী চাল দুঃস্থ-অসহায় মানুষের মাঝে বিতরণ করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মহানগর গোয়েন্দা (বন্দর) বিভাগের উপ-পুলিশ কমিশনার এস.এম. মোস্তাইন হোসেন, বিপিএম।

[৩] রোববার সরকারী গুদামের চোরাইকৃত ৬৩০ কেজি চাউল উদ্ধার পূর্বক বিজ্ঞ আদালতের নির্দেশে দুঃস্থ-অসহায় ৬৩ পরিবারের মাঝে বিতরণ করা হয়।

[৪] এছাড়াও মহানগর গোয়েন্দা (বন্দর) বিভাগের পক্ষ থেকে দুঃস্থ অসহায় প্রতিটি পরিবারকে ০৩কেজি আলু, ০১কেজি পেয়াজ, ০১কেজি ডাল, ০১লিটার ভোজ্য তৈল, আধা কেজি সেমাই, আধা কেজি চিনি, ২৫০ গ্রাম রসুন ও ইফতার সামগ্রী যথাযথভাবে সামাজিক দুরত্ব বজায় রেখে বিতরণ করা হয়।

[৫] এসময় সেখানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-পশ্চিম) উক্য সিং, সহকারী পুলিশ কমিশনার (ডিবি-বন্দর) মোঃ গোলাম ছরোয়ার, সহকারী পুলিশ কমিশনার (ডিবি-পশ্চিম) কাজল কান্তি চৌধুরী, অফিসার ইনচার্জ, ডাবলমুরিং থানা, সদীপ কুমার দাশ, পিপিএম(বার) সহ পুলিশের অন্যান্য উধ্বর্তন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়