শিরোনাম
◈ গুরুতর আহত মোজতবা খামেনি, গোপনে মস্কোতে অস্ত্রোপচার—আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি ◈ সৌদির সাড়ে ৭০০ মাইলের পাইপলাইন কি হরমুজ প্রণালির বিকল্প হতে পারবে ◈ যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ কীভাবে কোটি মানুষের খাদ্য সংকট ডেকে আনতে পারে: আরটি’র রিপোর্ট ◈ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন বাণিজ্য জোটে বাংলাদেশের নজর ◈ সি‌রিজ জ‌য়ে আন‌ন্দিত ত‌বে শেষ ওভা‌রে ১৪ রান লাগ‌বে ব‌লে ভ‌য়ে ছিলাম: মিরাজ ◈ ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক, সর্বোচ্চ মিলবে ৪০ লাখ টাকা ◈ তানজিদের সেঞ্চুরি, তাসকিনের ঝলক—পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় ◈ কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি, একজন আহত ◈ প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান ◈ ২ হাজার কোটি টাকায় সৌদি আরব থেকে জরুরি ভিত্তিতে বাড়তি জ্বালানি কিনছে সরকার

প্রকাশিত : ২৪ মে, ২০২০, ১০:২২ দুপুর
আপডেট : ২৪ মে, ২০২০, ১০:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]ঈদের খুশিতে মানুষের ভাগ্য উন্নয়নে ইতিবাচক রাজনীতির পক্ষে শপথ নিতে সবার প্রতি আহবান জি এম কাদেরের (ভিডিও)

শাহীন খন্দকার : [২] ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের এমপি। তিনি বলেন, মহা খুশির ঈদুল ফিতর উপলক্ষে আমি বিশ্বের সব মুসলমান স¤প্রদায়কে অভিনন্দন জানাচ্ছি। একই সঙ্গে বিশ্ব মুসলিম উম্মাহ সংহতি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও সমৃদ্ধি কামনা করছি। ঈদের আনন্দঘন মুহূর্ত অম্লান হোক। রোববার (২৪ মে) গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বাণীতে তিনি এ কথা বলেন।

[৩] জাপা চেয়ারম্যান বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনায় আমরা ত্যাগ ও সংযমের যে শিক্ষা লাভ করেছি তা যেন সবার ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলন ঘটে। ইসলামের শিক্ষায় ধনী-গরিব সবাই ভেদাভেদ ভুলে দেশকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করছি।

[৪] আসুন, আমরা সবাই সকল মতভেদ ভুলে দেশ ও দেশের মানুষের জন্য কল্যাণময় রাজনীতি এগিয়ে নেই। দেশের সুবিধা বঞ্চিত এবং হতদরিদ্রদের প্রতি সহনশীল হই।

[৫] তিনি প্রেসবার্তায় বলেন, বিশ^ব্যাপী মহামারি করোনা ভাইরাসের প্রকোপের মধ্যেই রহমত, বরকত, মাগফিরাত ও নাজাতের মাহে রমজান সমাপ্ত করেছি আমরা। মহান আল্লাহ্ যেন আমাদের পৃথিবীকে এই ভয়াল মহামারি থেকে হেফাজত করেন। সবার সু-স্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি। ঈদ মুবারক।

https://www.facebook.com/100375704799710/videos/705328540264343/

  • সর্বশেষ
  • জনপ্রিয়