শিরোনাম
◈ ইলিয়াস আলী গুম: ধলেশ্বরীতে লাশ ফেলার চাঞ্চল্যকর তথ্য উন্মোচিত ◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে?

প্রকাশিত : ২৪ মে, ২০২০, ০৯:৪৩ সকাল
আপডেট : ২৪ মে, ২০২০, ০৯:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভোলার বোরহানউদ্দিনসহ কোনো উপজেলায়ই মানা হচ্ছে না শারীরিক দূরত্ব বিধিনিষেধ

তাপসী রাবেয়া : [২] ইদ উল ফিতরকে সামনে রেখে ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লোকজন মানছেন না স্বাস্থ্য বিধি। হাট বাজার, খোলা ফুটপাত, কাঁচা বাজারে নেই নিয়ম মানার বালাই।

[৩] সকাল সাড়ে নয়টায় জামা কাপড়, জুতা, মুদি, মনোহারী দোকানে হাজারো ক্রেতা গাদাগাদি করে কেনাকাটা করছেন।

[৪] রিক্সা, ব্যাটারিচালিত ইজি বাইক,, অটোরিকশা করে আসছেন ক্রেতারা

[৫] দোকানিরা জানান, ইদ উপলক্ষে আজ আর কোনো কড়াকড়ি নেই।

[৬] স্থানীয় প্রতিনিধরা জানান, শহর থেকে আসা লোকজন কোনেভাবেই নিয়ম মানানো যায় না।

[৭] স্থানীয়রা বলেন এতদিন সংক্রমণ এড়ানো গেলেও এখন আর আক্রান্ত ঠেকানো দুস্কর হয়ে যাবে

  • সর্বশেষ
  • জনপ্রিয়