শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ২৪ মে, ২০২০, ০৪:২১ সকাল
আপডেট : ২৪ মে, ২০২০, ০৪:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মৃত্যুর গুজব উড়িয়ে দিলেন বলিউডের স্বর্ণযুগের এই সুন্দরী

ডেস্ক রিপোর্ট : অনলাইনে ভিডিও শেয়ার করে বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী মুমতাজ বললেন, ​“ভালো আছি।” আরও জানান, তার মৃত্যুর খবর গুজব ছাড়া কিছুই নয়।

মুমতাজের মেয়ে তানিয়া মাধবনির ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে ভিডিওটি শেয়ার করা হয়।

পাশাপাশি রাজেশ খান্নার ১০ সিনেমার এই নায়িকা নিজেই জানান, ৭৩ বছরেও সুন্দরী রয়েছেন তিনি, কারণ সবাই তাকে ভালোবাসেন। সবার ভালবাসা ও প্রার্থনার জন্যই ভালো আছেন।

মুমতাজের মেয়ে তানিয়া জানান, বেশ কয়েক বছর আগে ক্যানসারের সঙ্গে লড়াই করে নতুন জীবন ফিরে পেয়েছেন তার মা।

১৯৫৮ সালে ‘সোনে কি চিড়িয়া’র মাধ্যমে শিশুশিল্পী হিসেবে আত্মপ্রকাশ ঘটে মুমতাজের। এরপর স্ত্রী, শেহরা, মুঝ জিনে দো, দো রাস্ত, বন্ধন-সহ এরকাধিক জনপ্রিয় সিনেমায় অভিনয় করেন। ১৯৭৪ সালে এরপর ব্যবসায়ী ময়ূর মাধবনিকে বিয়ে করেন মুমতাজ। মুমতাজের এক মেয়ে নাতাশাকে বিয়ে করেন বলিউড অভিনেতা ফারদিন খান। অন্য মেয়ে হলেন তানিয়া মাধবনি। মুমতাজের বোন মালিকাও ছিলেন অভিনেত্রী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়