শিরোনাম
◈ দে‌শের বি‌ভিন্ন জায়গায় চল‌ছে মবসন্ত্রাস, মববিরোধী সরকার কি এসব নিয়ন্ত্রণ করতে পারবে? ◈ সেনাবাহিনীর ৬ উচ্চ পদে রদবদল, কোন দায়িত্বে কে ◈ ছোট বেলায় স্পেনের বয়স‌ভি‌ত্তিক দ‌লে খেলার প্রস্তাব পেয়েছিলেন মেসি ◈ এলএনজি আকারে গ্যাস আনার পরিবর্তে ভোলায় গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করবে সরকার ◈ এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর ইফতারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন ◈ মোহাম্মদপুর ও আদাবরে সাঁড়াশি অভিযানে ৯৫ জন গ্রেফতার ◈ ইরানের পেস্তা রপ্তানি সাফল্য: ৯ মাসে ৭৩০ মিলিয়ন ডলার আয়! ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ: পা‌কিস্তান দ‌লের চার পা‌শে বিপদ ঘোরা‌ফেরা কর‌ছে ◈ বিশ্বকাপের প‌রে মরক্কো ফুটবল দ‌লের দায়িত্ব নি‌বেন জাভি হার্নান্দেজ! ◈ কুমিল্লায় আ.লীগ নেতার জামিন, মিষ্টি নিয়ে শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা

প্রকাশিত : ২৪ মে, ২০২০, ০৩:০৬ রাত
আপডেট : ২৪ মে, ২০২০, ০৩:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এই অসময়েও গলফ খেলতে গেলেন ট্রাম্প!

ডেস্ক রিপোর্ট : নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) শত-শত মানুষের মৃত্যু হলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আছেন সেই আগের মতোই। নিজের দেশে মৃতের সংখ্যা ৯৭ হাজার ছাড়িয়ে গেলেও তিনি শনিবার চলে গেলেন ‘প্রিয়’ গলফ খেলতে। দেশ রূপান্তর

নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, ট্রাম্প অনেক দিন পর উত্তর ভার্জিনিয়ায় নিজের নামে করা গলফ ক্লাবে পা রাখেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে তার গলফ খেলার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে তাকে ১৮টি কোর্সের সবগুলো ঘুরতে দেখা গেছে। কিন্তু অবাক করার বিষয় হল তার সঙ্গে থাকা তিন ব্যক্তির মুখে মাস্ক ছিল না। ছিল না ট্রাম্পের মুখেও।

সামনের নির্বাচনের আগে করোনা নিয়ে ট্রাম্প বেশ চাপে আছেন। তিনি চেষ্টা করছেন নিজ দেশের বিভিন্ন অঞ্চল থেকে লকডাউন উঠিয়ে অর্থনীতি সচল করতে। কিন্তু দেশটিতে এখন পর্যন্ত ৯৭ হাজার ৪৮ জন মারা যাওয়ায় সেটি শতভাগ সম্ভব হচ্ছে না

এমন পরিস্থিতিতে ট্রাম্প গত ৭৬ দিন গলফ খেলতে পারেননি। খেলার জন্য তিনি কতটা মুখিয়ে ছিলেন সেটি বোঝা যায় তার ১৭ মার্চের বক্তব্য থেকে।

গলফ নিয়ে সেদিন সাংবাদিকদের বলেন, ‘আমি এটি খুব মিস করি। সমস্যা শুরু হওয়ার পর সত্যি আমি খেলিনি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়