শিরোনাম
◈ ইসরায়েলকে ‘শয়তান’ বলায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীকে নেতানিয়াহুর নিন্দা ◈ একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল: জামুকা সংশোধন বিল পাস ◈ পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত দেখুন তালিকা ◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, বরফ কি গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন?

প্রকাশিত : ২৪ মে, ২০২০, ১০:০২ দুপুর
আপডেট : ২৪ মে, ২০২০, ১০:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রিটেনে শনিবার ২৮২ জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত ২৯৫৯ জন

ডেস্ক রিপোট : [২] ব্রিটেনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা আবারো কমেছে, কমেছে আক্রান্তের সংখ্যাও। দেশটিতে শনিবার ২৮২ জনের মৃত্যু হয়েছে। এর আগে শুক্রবার মৃত্যুর সংখ্যা ছিল ৩৫১ জন, বৃহস্পতিবার ছিল ৩৩৮ জন আর বুধবার ছিল ৩৬৩। মোট মৃতের সংখ্যা ৩৬ হাজার ৬৭৫ জন।

[৩] এদিকে ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ার জানিয়েছে, করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ২৯৫৯ জন। শুক্রবার ছিল ৩২৮৭ জন, বৃহস্পতিবার ছিল ২৬১৫, বুধবার ছিল ২৪৭২ জন। মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৫৭ হাজার ১৫৪ জন।

[৪] বিবিসি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ব্রিটেনের ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছে ১৭৫ জন, স্কটল্যান্ডে মৃত্যুবরণ করেছে ১৬ জন, ওয়েলসে ৬ জন এবং উত্তর আয়ারল্যান্ডে নতুন করে ১ জনের মৃত্যুর খবর প্রকাশ করেছে। এই হিসেব শুধুমাত্র হাসপাতালে মৃতের সংখ্যা। ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ারের দেয়া হিসেবই সরকারি ভাবে গ্রহণযোগ্য হয়ে থাকে।

বিডি প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়