শিরোনাম
◈ বিমানবন্দরে স্যুটকেসে শ্যাম্পু-ক্রিমের বোতলে মিলল ৯২টি জীবিত সাপ-টিকটিকি, মেক্সিকান নাগরিক আটক ◈ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আগ্রহ দেখাল নেদারল্যান্ডস, চীনের পর নতুন সম্ভাবনা বাংলাদেশের সামনে ◈ আমিরাতে সক্রিয় ছিল ইরানি ‘স্লিপার সেল’, নিরাপত্তা চ্যালেঞ্জের তথ্য প্রকাশ! ◈ 'ইরান কখনও যুদ্ধ চায় না, তবে যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দি‌তে প্রস্তুত' ◈ নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের যে কারণে ৭০ শতাংশ ভিসা বাতিল ◈ বাংলাদেশের মতো ক্ষমতার পালাবদল চায় কংগ্রেস, বিস্ফোরক অভিযোগ রাজনাথ সিংয়ের ◈ মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক, ১৫ নভেম্বরের মধ্যে লাগানোর নির্দেশ বিআরটিএর ◈ রাশিয়ার কামচাতকায় ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা নেই ◈ বৈশ্বিক ক্ষুধা সূচকে থমকে যাচ্ছে ঢাকার অগ্রগতি ◈ পাকিস্তান, ইংল্যান্ড ও শ্রীলঙ্কা‌কে নিয়ে ত্রিদেশীয় সিরিজ ১৮ অ‌ক্টোবর শুরু 

প্রকাশিত : ২৪ মে, ২০২০, ০৭:৫২ সকাল
আপডেট : ২৪ মে, ২০২০, ০৭:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]করোনা মহামারীতে গাজা উপত্যকায় প্রথম মৃত্যু

মুসা আহমেদ: [২] করোনায় ফের প্রাণ গেল ফিলিস্তিনে। প্রথমবারের মতো দেশটির গাজা উপত্যকার এক নারী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। শনিবার বিষয়টি নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। রয়টার্স

[৩] করোনায় মৃত ওই নারীর বয়স ৭৭ বছর। তার মৃত্যুর পর গাজা উপত্যকায় ছড়িয়েছে আতঙ্ক।

[৪] দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, করোনায় প্রাণ হারানো ওই নারী আগে থেকেই অন্যান্য রোগে আক্রান্ত ছিলেন। গত ১৯ মে তিনি পার্শ্ববর্তী মিসর থেকে গাজা উপত্যকায় আসেন। তারপর তিনি কোভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্ত হন।

[৫] বলা হয়, করোনায় আক্রান্ত হওয়ার আগেই ওই নারী আগাম সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে কোয়ারেন্টাইনে ছিলেন। তবে আক্রান্ত হওয়ার পর আগের রোগগুলো কারণেই তার মৃত্যু হয়েছে। এছাড়া তার বয়স হয়েছিল অনেক বেশি।

[৫] দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছ্নে ৪২৩ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন তিনজন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৪৬ জন।

  • সর্বশেষ