শিরোনাম
◈ মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু ◈ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত যে তথ্য চাইলো ঢাকা ◈ মেসির জোড়া গোলে ইন্টার মিয়ামির দাপু‌টে জয় ◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান

প্রকাশিত : ২৪ মে, ২০২০, ০৫:৩৮ সকাল
আপডেট : ২৪ মে, ২০২০, ০৫:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্ব তালিকায় করোনা আক্রান্তের ২৫তম স্থানে বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট : [২] বাংলাদেশ করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৮৭৩ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। আর এতে দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ হাজার ৭৮ জনে। ফলে করোনা আক্রান্তের তালিকায় ২২০টি দেশ ও অঞ্চলের মধ্যে ২৫তম স্থানে উঠে এলো বাংলাদেশ।

[৩] শনিবার দুপুর তিনটা পর্যন্ত ওর্য়াল্ডো মিটারের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ছিল ৫৩ লাখ ২০ হাজার ৮৩৪ জন। মৃতের সংখ্যা ছিল ৩ লাখ ৪০ হাজার ২৬১ জন।

[৪] বাংলাদেশের উপরে রয়েছে ২৪তম স্থানে থাকা সুইডেন। ইউরোপের দেশটিতে আক্রান্ত হয়েছে মোট ৩২ হাজার ৮০৯ জন। মারা গেছে ৩ হাজার ৯২৫ জন। বাংলাদেশের পরেই রয়েছে সিঙ্গাপুর। মোট আক্রান্তের সংখ্যা ৩১ হাজার ৬৮ জন। মৃত্যু হয়েছে ২৩ জনের।

[৫] শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের মোট আক্রান্তের সংখ্যা ১৬ লাখ ৪৫ হাজার ৩৫৩ জন। দেশটিতে মৃত্যু হয়েছে ৯৭ লাখ ৬৫৫ জন। দ্বিতীয় স্থানে থাকা রাশিয়ায় মোট আক্রান্ত ৩ লাখ ৩৫ হাজার ৮৮২ জন। মৃত্যু হয়েছে ৩ হাজার ৩৮৮ জন। তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল ৩ লাখ ৩২ হাজার জন আক্রান্ত হয়েছে দেশটিতে। মৃত্যু হয়েছে ২১ হাজার ১১৬ জনের।

[৬] তালিকার ১১তম স্থানে রয়েছে ভারত। দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন ১ লাখ ২৫ হাজার ১৪৯ জন। মৃত্যু হয়েছে ৩ হাজার ৭২৮ জনের।

[৭] এদিন বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে জানানো হয়েছে, গেল ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ২০ জন মারা গেছেন। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫২ জনে। এদিকে আরও ২৯৬ সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ছয় হাজার ৪৮৬ জন।

বিডি প্রতিদিন, বিডি নিউজ

  • সর্বশেষ