শিরোনাম
◈ রাশেদ খাঁনের বক্তব্যের গোয়েন্দা সংস্থা সম্পর্কিত অভিযোগ নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন রণধীর জয়সওয়াল ◈ আবেদনের চেয়েও ১ কোটি টাকা বেশি: বড়দিনে ৩ কোটি টাকা অনুদানের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ কারাগারে বসেই আয়, পরিবারের কাছেও টাকা পাঠাচ্ছেন বন্দিরা ◈ দালাল ছাড়াই বিনা খরচে প্রশিক্ষণ নিয়ে ইতালি যাওয়ার সুযোগ ◈ ক্রিকেট থে‌কে অ‌স্ট্রেলিয়ান গ্লেন ম্যাক্সওয়েলের বিদায় ◈ দ্বিতীয় পদ্মা, যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ শত্রুর বস্তুগত ও অবস্তুগত সব সম্পদ ইরা‌নের নিশানায়: মেজর জেনারেল আব্দুল্লাহি  ◈ ঢাকার চালে ২৭% ও চিড়ায় ৫৫% ক্যান্সার সৃষ্টিকারী আফলাটক্সিন, গবেষণায় মিলল উদ্বেগজনক তথ্য ◈ আগামী চার দিন গ্যাস সরবরাহ বন্ধের খবর গুজব, কমতে পারে সরবরাহ: পেট্রোবাংলা

প্রকাশিত : ২৩ মে, ২০২০, ১০:১৯ দুপুর
আপডেট : ২৩ মে, ২০২০, ১০:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]মাওলানা সাদ এর সমালোচনা করায় বিজেপির নেতার কান ধরে উঠবস (ভিডিও ভাইরাল)

আক্তারুজ্জামান : [২] ঘটনা ঘটেছে ভারতের বিহার রাজ্যে। বিজেপির এক নেতা তাবলীগ জামাতের প্রধান ম‍াওলানা সাদ এর সমালোচনা করার খেসারত গুনতে হল। মাওলানা সাদ এর সমালোচনা করার জন্য ওই নেতাকে কান ধরে উঠবস পর্যন্ত করতে হয়েছে। খবর : বাংলা হান্ট

[৩] প্রাপ্ত খবর অনুযায়ী, গত মঙ্গলবার বিহারের নালন্দা জেলার বিজেপির জনজাতি নেতা অরবিন্দ ঠাকুর তাবলীগ প্রধান মাওলানা সাদকে নিয়ে সমালোচনা করছিলেন, তখন সাদ এর ভক্তরা ওনার দোকানে ঢুকে ভাঙচুর চালায় আর ওনাকে মারধর করে। এরপর তারা আবার ওনার বিরুদ্ধে পঞ্চায়েতে অভিযোগ জানায়।

[৪] ভারতীয় গণমাধ্যম থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, পঞ্চায়েত প্রধান ওনাকে কানধরে উঠবস করার ফতোয়া দেয়। পরে প্রধানের উপস্থিতিতে বিজেপির নেতাকে কানধরে উঠবস করতে হয়। শুধু তাই নয়, সেখানে উপস্থিত কয়েকজন সেই ঘটনার ভিডিও রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয়। এই ঘটনার পর বিজেপির নেতা দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

[৫] বিজেপির নেতা অরবিন্দ ঠাকুর জানান, তার গাড়ির মেরামতের দোকান আছে। কিছুদিন আগে তিনি খবরের কাগজ পড়ার সময় দিল্লীর মরকজের প্রধান মাওলানা সাদ এর সমালোচনা করেছিলেন তিনি। এরপর কয়েকজন তার দোকানে ঢুকে ভাঙচুর চালায় আর মারধর করে। এখানেই থেমে না থেকে, অভিযুক্তেরা বিজেপির ওই নেতার বিরুদ্ধে মারধর করার অভিযোগ জানায় পঞ্চায়েতে।

দেখে নিন কান ধরে উঠবস করার ঘটনার ভিডিওটি . . . . . .

  • সর্বশেষ