শিরোনাম
◈ টি-টোয়েন্টি ক্রিকে‌টে ৯ উইকেট নিয়ে ব্রাজিল খে‌লোয়া‌ড়ের ইতিহাস ◈ দুই দশকে বিএনপির বিরুদ্ধে দেড় লাখ মামলা, ২০ মাসেই আওয়ামী লীগের বিরুদ্ধে ‘লক্ষাধিক’ মামলা ◈ নববর্ষের অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষের নির্দেশ, শোভাযাত্রায় পরা যাবে না মুখোশ ◈ সংসদ থেকে আবারও বিরোধী দলের ওয়াকআউট ◈ শ্রমিক নিয়োগে স্বচ্ছতা আনতে বাংলাদেশ–মালয়েশিয়ার নতুন সিদ্ধান্ত ◈ এই রায়ে আমি সন্তুষ্ট নই, আরও অনেকের ফাঁসি হওয়া উচিত ছিল: আবু সাঈদের বাবা ◈ আমি গু.লি করিনি আমাকে গু.লি করার নির্দেশ দেওয়া হয়েছিল: মৃত্যুদণ্ডপ্রাপ্ত এএসআই (ভিডিও) ◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অফলাইন, ৩ দিন অনলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা!

প্রকাশিত : ২৩ মে, ২০২০, ০৯:৪৯ সকাল
আপডেট : ২৩ মে, ২০২০, ০৯:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]মাত্র ৫৯ পয়সা কেজি দরে পেঁয়াজ বিক্রি করে হতাশ ভারতের কৃষকরা কাঁদছেন

 আক্তারুজ্জামান : [২] দিল্লিসহ ভারতের বেশীর ভাগ অঞ্চলে কমবেশি ২০ টাকা প্রতি কেজি দরে পেঁয়াজ বিক্রি হলেও একটা বড় অংশের কৃষক মাত্র ৫৯ পয়সা প্রতি কিলো দরে পেঁয়াজ বিক্রি করতে বাধ্য হচ্ছেন। বাংলা হান্ট

[৩] ভারতের সরকারি ওয়েবসাইটের তথ্য বলছে, গত ১০ দিন ধরে অনেক পাইকারি বাজারে ৫৯ পয়সা থেকে সাড়ে তিন টাকা প্রতি কিলো দরে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। এই পরিস্থিতিতে সরকারের প্রতিশ্রুত ২০২২ দ্বিগুন উপার্জন যে পেঁয়াজ চাষীদের ক্ষেত্রে এখনো অসম্ভব সে বিষয়ে সন্দেহ নেই কারোরই।

[৪] মোদী সরকারের দেয়া তথ্যে যতই কৃষক সমৃদ্ধির ছবি থাকুক। কিন্তু বাস্তব মাটিতে দাঁড়িয়ে পেঁয়াজ চাষীরা নিজেদের নূন্যতম দামও পাচ্ছেন না। সাধারণ মানুষের যেখানে ২০ টাকা প্রতি কিলো দরে পেঁয়াজ কিনতে হচ্ছে, আর চাষীরা সর্বোচ্চ ৩ টাকা প্রতি কিলো দরে বিক্রি করছেন৷ তাহলে মাঝের এই বিরাট অর্থরাশি কাদের পকেটে যাচ্ছে সে ব্যাপারে মাথাব্যাথা নেই সরকারের।

[৫] গত কয়েক বছরে খুব কম দিনের জন্যই ১-২ টাকা প্রতি কেজি দরে পেঁয়াজ কিনতে পেরেছে মানুষ। মোটামুটি ২০ – ২৫ টাকা কেজি দরেই বিক্রি হয়। কখনো কখনো পেঁয়াজের দাম ১০০ টাকাও ছড়িয়ে যায়। কিন্তু চাষীরা সারা বছর একই দাম পায়। কৃষি বিশেষজ্ঞরা বলেন একটি অর্গানাইজড দালাল চক্র সহজেই কৃষকদের নিজেদের শিকার বানিয়ে নেয়।

[৬] ভারতে পিঁয়াজের মোট উত্পাদন বার্ষিক ২৫-৫০ মিলিয়ন মেট্রিক টনের মধ্যে থাকে। প্রতি বছর দেশে কমপক্ষে ১৫ মিলিয়ন মেট্রিক টন পেঁয়াজ বিক্রি হয়। স্টোরেজ চলাকালীন প্রায় ১০ থেকে ২০ লক্ষ মেট্রিক টন পেঁয়াজ নষ্ট হয়। ২০১৯ সালে, ৩২ হাজার মেট্রিক টন পেঁয়াজ পচা হয়েছিল। গড়ে ৩৫ লক্ষ মেট্রিক টন পেঁয়াজ রফতানি করা হয়

  • সর্বশেষ
  • জনপ্রিয়