শিরোনাম
◈ ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের ◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান

প্রকাশিত : ২৩ মে, ২০২০, ০৮:৩০ সকাল
আপডেট : ২৩ মে, ২০২০, ০৮:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ছেলেকে বাঁচিয়ে ক্যালিফর্নিয়ার সাগরে ভেসে গেলেন রেসলিং তারকা

স্পোর্টস ডেস্ক : [২] ১০ বছরের ছেলেকে নিয়ে সাগরে সাঁতার কাটতে গিয়েছিলেন ডব্লিউডব্লিউইর সাবেক রেসলার শ্যাড গাসপার্ড। এক পর্যায়ে স্রোত তীব্র হওয়ায় ভেসে যেতে থাকেন দুজনেই। সৈকতে উপস্থিত লাইফগার্ডরা চেষ্টা করলেও দুজনকেই এক সঙ্গে উদ্ধার করা সম্ভব হচ্ছিল না।

[৩] গাসপার্ড তাই শুধু ছেলেকে বাঁচাতে অনুরোধ করেন লাইফগার্ডদের। সেই মতোই কাজ করেন তারা। ছেলেকে উদ্ধার করে বাবাকে উদ্ধারের চেষ্টাও করেছিলেন। কিন্তু ততক্ষণে তীব্র স্রোত ভাসিয়ে নিয়ে যায় গাসপার্ডকে। - দেশরূপান্তর

[৪] গত রবিবার ক্যালিফর্নিয়ার সমুদ্র সৈকতে এই ঘটনা ঘটে। নিখোঁজ গাসপার্ডের সন্ধান চলছিল এরপর থেকেই। তিন দিন পর গত বুধবার ৩৯ বছর বয়সী গাসপার্ডের মৃত দেহ পাওয়া যায় লস এঞ্জেলেসের ভ্যানিস বিচে।

[৫] শ্যাড গাসপার্ডের প্রয়াণে শোকস্তব্ধ রেসলিং জগৎ। ডব্লিউডব্লিউই-তে থাকাকালীন জনপ্রিয় ক্রাইম টাইম- ডব্লিউডব্লিউই ক্রাইম টাইম জুটির অংশ ছিলেন শ্যাড গাসপার্ড। ২০১০ সালে রিং থেকে অবসরের পর পার্শ্ব অভিনেতা হিসেবে ক্যারিয়ারের চেষ্টা করছিলেন গাসপার্ড। - ওয়াশিংটর পোষ্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়