শিরোনাম
◈ সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাবাহিনী প্রধান ◈ গালফ দেশগুলোর সঙ্গে আকাশ প্রতিরক্ষায় বিলিয়ন ডলারের চুক্তি চূড়ান্ত করল ইউক্রেন ◈ আদালতের সিদ্ধান্ত আসার আ‌গেই ট্রফি নিয়ে প্যারেড সেনেগালের ◈ যুক্তরাষ্ট্রের পর ইসরায়েলেও যুদ্ধবিরোধী বিক্ষোভ, চাপে নেতানিয়াহু ◈ হরমুজ প্রণালী দিয়ে পাকিস্তানের ২০ জাহাজ চলাচলের অনুমতি দিল ইরান ◈ ৪৭.৫ মিলিয়ন ডলারে ব্যাংক এশিয়ার কাছে বাংলাদেশি কার্যক্রম বিক্রি করছে ব্যাংক আলফালাহ ◈ টানা ছুটি শেষে আজ থেকে খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান, জারি নতুন নির্দেশনা ◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল

প্রকাশিত : ২৩ মে, ২০২০, ০৭:৩৬ সকাল
আপডেট : ২৩ মে, ২০২০, ০৭:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডিএমপির তিন অতিরিক্ত পুলিশ সুপার করোনাক্রান্ত

বিপ্লব বিশ্বাস : [২] করোনার ভয়াবহ দূর্যোগে জণগনের সেবায় এগিয়ে এসে ২৭ তম বিসিএস ব্যাচের তিন অতিরিক্ত পুলিশ সুপার করোনা আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। জীবনের ঝুঁকি নিয়েই করোনাক্রান্তিতে দেশের জনগণের পাশে দাঁড়াতে গিয়ে এ পর্যন্ত ১১ জন বীর পুলিশ সদস্য শহীদ হয়েছেন। আক্রান্ত হয়েছেন ৩০০০ এর অধিক পুলিশ সদস্য।

[৩] এই মহান যাত্রায় প্রত্যক্ষ অংশীদারিত্ব রয়েছে ২৭তম বিসিএস পুলিশ ব্যাচের সদস্যরা । এই ব্যাচের ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আবু তোরাব মো: শামছুর রহমান, লালবাগ জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হুমায়ুন কবির মাসুদ এবং পুলিশ হেডকোয়ার্টার্সে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান জালাল উদ্দিন চৌধুরী করোনায় আক্রান্ত হয়েছেন। তারা বতর্মানে রাজারবাগ হাসপাতালসহ অন্য হাসপাতালে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়