শিরোনাম
◈ বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ ◈ তিন দিনজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি-বজ্রপাত, কোথাও ভারী বর্ষণের আভাস ◈ নবম পে-স্কেলের গেজেট নিয়ে শেষ মুহূর্তে জটিলতা ◈ 'দেশের মানুষের কোনো উপকারে আসেনি': ভারতীয় কোম্পানিকে ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার প্রেসিডেন্টের ◈ 'I'm Sorry Sir' লিখে চীনা ব্যবসায়ীর কোটি টাকা নিয়ে গাড়িচালক উধাও! ◈ পাকিস্তানের বেলুচিস্তানে ৭২ ঘণ্টার অভিযানে ৪৮ জন নিহত, চলছে তল্লাশি ◈ জলবায়ু ও যুদ্ধের ধাক্কা, বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ ◈ সরকার একা নয়, অংশীদারত্বে হবে চট্টগ্রামের পানি সংকটের সমাধান: অর্থমন্ত্রী ◈ বাংলাদেশিসহ শতাধিক অভিবাসী আটক বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ◈ দুই হাজার আইফোনসহ কক্সবাজারে ৬ চীনা নাগরিক গ্রেফতার

প্রকাশিত : ২৩ মে, ২০২০, ০৩:২০ রাত
আপডেট : ২৩ মে, ২০২০, ০৩:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোম্পানীগঞ্জে হত্যা-ধর্ষণসহ ২৪ মামলার আসামী ইউপি সদস্য গ্রেপ্তার!

নুর উদ্দিন মুরাদ, কোম্পানীগঞ্জ প্রতিনিধি : [২]  নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বিচ্ছিন্ন অঞ্চল গাংচিলের ত্রাস, হত্যা, ধর্ষণ, ডাকাতিসহ দু’ডজন মামলার আসামী ও মাদক সম্রাট মোজাম্মেল মেম্বারকে কবিরহাট থেকে গ্রেপ্তার করেছে কোম্পানীগঞ্জ থানার ওসি তদন্ত রবিউল হক।

[৩] উপজেলার চর এলাহী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কিল্লার বাজারের ব্যবসায়ী মো. রাসেদ (৩৫), কে নির্মমভাবে পিটিয়ে, কুপিয়ে হত্যার ঘটনায় মামলার ১নম্বর আসামী ইউপি সদস্য মোজাম্মেল হোসেন (৪০)।

[৪] শুক্রবার (২২ মে ) রাত সাড়ে ১০দিকে পুলিশ পাশ্ববর্তী কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের শাহাজিরহাট বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

[৫] গ্রেপ্তারকৃত মোজাম্মেল হোসেন চর এলাহী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য ও একই এলাকার মৃত মো. হোসেনের ছেলে। তার বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় প্রায় দু’ডজন মামলা রয়েছে।

[৬] স্থানীয়দের ভাষ্যমতে, এলাকায় আধিপত্য নিয়ে রাশেদের ভাই দেলোয়ারের সঙ্গে স্থানীয় ইউপি সদস্য মোজাম্মেল মেম্বারের বিরোধ চলছিলো। পরে মোজাম্মেল মেম্বারের নেতৃত্বে স্থানীয় ইকবাল, মেহরাজ ও বেচু মাঝিসহ অন্তত ২০-২৫ জন কিল্লার বাজার থেকে রাশেদকে তুলে নিয়ে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় গত শনিবার (১১ মে) নিহতের স্ত্রী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

[৭] কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসাসীদের গ্রেপ্তাররের চেষ্টা চলছে।

[৮] উল্লেখ্য, এর আগে গত শুক্রবার (৯ মে) কোম্পানীগঞ্জ উপজেলার চর এলাহী ইউনিয়নের কিল্লার বাজারের নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে অস্ত্রের মুখে জিম্মি করে তুলে নিয়ে ব্যবসায়ী মো. রাশেদ (৩৫), কে পিটিয়ে, কুপিয়ে মধ্যযুগীয় কায়দায় হত্যা করা হয়। নিহত রাশেদ চরএলাহী ৮নং ওয়ার্ড গাঙচিল গ্রামের আবুল হাসেম প্রকাশ বাদী হাসেমের ছেলে।

  • সর্বশেষ