শিরোনাম
◈ সারা দেশের স্কুলগুলোতে অনলাইনে ক্লাস নেওয়ার চিন্তাভাবনা করছে সরকার: শিক্ষামন্ত্রী ◈ এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে আজ সিঙ্গাপু‌রের বিরু‌দ্ধে লড়বে বাংলাদেশ  ◈ দেশের বাজারে বাড়ানো হয়েছে রুপার দামও, ভরি এখন ৫ হাজার ৭১৫ টাকা ◈ ‌পিএসএল এ  বল টেম্পারিং কাণ্ডে কঠোর শাস্তির মুখে ফখর জামান! ◈ মধ্যপ্রাচ্যে হাজার হাজার এয়ারবর্ন সেনা পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন ◈ দলকে শক্তিশালী করতে মনোযোগ বিএনপির, চলতি বছরই হবে কাউন্সিল ◈ দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ল, আজকের বাজার মূল্য যা জানাগেল ◈ মিত্রহীন হয়ে পড়েছেন ট্রাম্প, ডাকে সারা দিচ্ছে না যুক্তরাজ্যসহ কোনো দেশ ◈ বাংলাদেশের বিরু‌দ্ধে ওয়ান‌ডে ও টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রি‌জের জন্য দল ঘোষণা করলো নিউজিল্যান্ড ◈ হরমুজ প্রণালি বন্ধ থাকা সত্ত্বেও যুদ্ধ বন্ধের পথে ট্রাম্প: ওয়াল স্ট্রিট জার্নাল

প্রকাশিত : ২৩ মে, ২০২০, ১০:৩০ দুপুর
আপডেট : ২৩ মে, ২০২০, ১০:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফটিকছড়ির নানুপুর ইউ.পি চেয়ারম্যান বাবু’র ইন্তেকাল

ফটিকছড়ি প্রতিনিধি: [২] চট্টগ্রামের ফটিকছড়ির উপজেলার ১৪নং নানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওসমান গণি বাবু ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে...ওয়া রাজিউন)।

[৩] শনিবার (২৩ মে) রাত পৌনে ২টার সময় তিনি চট্টগ্রামের সিএসসিঅার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি দীর্ঘদিন নানা রোগে ভূগছিলেন। তিনি স্ত্রী, দুই কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

[৪] চেয়ারম্যান ওসমান গণি বাবু দীর্ঘদিন চট্টগ্রাম উত্তর আওয়ামীলীগের উপদেষ্টা কমিটির সাবেক সদস্য ও ফটিকছড়ি চেয়ারম্যান সমিতির সাবেক সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি ২০০৩ সাল থেকে এ যাবৎ নানুপুর ইউপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

[৫] তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়