শিরোনাম
◈ দেশের সব বন্দরে ২৪ ঘণ্টা সেবা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশি হিন্দুরা অনুপ্রবেশকারী নয়, তারা শরণার্থী: শুভেন্দু ◈ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ, আগামী সপ্তাহে আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী ◈ সম্পত্তি লিখে দিলেও থাকবে বাবা-মায়ের অধিকার, সম্পত্তি আইনে আসছে যুগান্তকারী সংশোধন ◈ কোনো ওষুধ নেই, নেই টিকাও! পৃথিবীর বুকে হাজির আরেক ভয়ংকর মহামারি? ◈ দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠক ◈ ৭৫ বছর পর সৌদিতে পূর্ণ সূর্যগ্রহণ, ছয় মিনিট ঢেকে থাকবে সূর্য ◈ ইনফা‌ন্তি‌নোর উদ্দে‌শ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী, ভুল ব্যক্তি ফিফার নেতৃত্ব দিচ্ছে, অবিলম্বে তার পদত্যাগ করা উচিত ◈ ভারতে পাচারের আগে স্বরাষ্ট্রমন্ত্রীকেও টিএফআই সেল এ রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর (ভিডিও) ◈ রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’

প্রকাশিত : ২৩ মে, ২০২০, ০৭:০৮ সকাল
আপডেট : ২৩ মে, ২০২০, ০৭:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আদমদীঘি উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তা সহ ৩৩ জন হোম কোয়ারেন্টাইনে

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : [২] বগুড়ার আদমদীঘি উপজেলাতে এক আনসার সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ ৩৩ জনকে বৃহস্পতিবার রাতে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। একই সাথে তাদের প্রত্যেকের নমুনা সংগ্রহ করা হয়েছে। বৃহস্পতিবার রাতে তার রির্পোট কোভিড-১৯ সনাক্ত হয়েছে। ওই আনসার সদস্য আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রামের মৃত গরীবুল্লাহ এর ছেলে। বর্তমানে ওই আনসার সদস্যকে নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

[৩] এ ব্যাপারে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শহীদুল্লাহ্ দেওয়ান জানিয়েছে, ওই আনসার সদস্য দাপ্তরিক কাজে উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি)সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সংস্পর্শে গিয়েছিল তাদের প্রত্যেকের নমুনা সংগ্রহ করা হয়েছে। আপাতত আমরা ৩৩ জনকে হোম কোয়ারান্টাইন নিশ্চিত করেছি। তবে আরোও অনেক কে হোম কোয়ারান্টাইনে পাঠানোর প্রয়োজন হতে পারে।

[৪] উল্লেখ্য, গত সপ্তাহে করোনা উপসর্গ (জ্বর, মাথা ব্যাথা, কাশি) নিয়ে চিকিৎসার জন্য ওই আনসার সদস্য আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে চিকিৎকদের সন্দেহ হওয়ায় তার নমুনা সংগ্রহ করে পাঠানো হয়। বৃহস্পতিবার রাতে রির্পোটে তার করোনা পজেটিভ আসে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়