শিরোনাম
◈ জাতিসংঘ অধিবেশনে যে বার্তা দেবেন প্রধানমন্ত্রী, জানালেন মাহদী আমিন ◈ মানুষ বনাম রোবটের প্রথম মুখোমুখি লড়াই, শেষ পর্যন্ত জিতল কে দেখুন ভিডিও ◈ স্বল্প ট্রিপ, সীমিত রুট ও প্রচারের ঘাটতিতে যাত্রী পাচ্ছে না পিংক বাস, প্রতিদিন ৫০–৬০ হাজার টাকা লোকসান বিআরটিসির ◈ মধ্যপ্রাচ্যের জ্বালানি সংকট মোকাবিলায় লড়ছেন বাংলাদেশের এক তৈরি পোশাক কারখানা! ◈ জাতিসংঘে ড. খলিলুর রহমানের আহ্বান: বৈশ্বিক সংকট সমাধানে মানুষ, যুবসমাজ ও প্রযুক্তিকে কাজে লাগাতে হবে ◈ জাতিসংঘ অধিবেশনে তারেক রহমানের ব্যস্ত সফর, ট্রাম্পের সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী ◈ দুর্গাপূজায় সরকারি ছুটি ২ দিন, কারা পাবেন আর কারা পাবেন না ◈ এশিয়ান গেমস নারী ক্রিকে‌টে পদকহীন বাংলাদেশ, ব্রোঞ্জ জিতল পাকিস্তান ◈ নেশনস লিগ শুরুর আগেই বড় ধাক্কা ইংল্যান্ডের, চোটে ছিটকে পাঁচ তারকা ◈ ক্রিকেটের পর রাজনীতির মাঠে শামি? জয়ন্ত চৌধুরীর সঙ্গে সাক্ষাতে জোর জল্পনা

প্রকাশিত : ২৩ মে, ২০২০, ০৭:০২ সকাল
আপডেট : ২৩ মে, ২০২০, ০৭:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শরণখোলায় ভ্রাম্যমান আদালতের অভিযান

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধিঃ [২] করোনা ভাইরাস সংক্রমন রোধে বাগেরহাটের শরণখোলায় উপজেলা প্রশাসন ঘোষিত লকডাউন অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলার অপরাধে উপজেলা সদর রায়েন্দা বাজার, ধানসাগর ইউনিয়নের রাজাপুর বাজার ও বান্দাঘাটা বাজারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরদার মোস্তফা শাহিন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

[৩] উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, শরণখোলায় ৩ ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হলে এর সংক্রমন রোধে উপজেলার সকল বাজার-ঘাট অনিদৃষ্টকালের জন্য লকডাউন করে দেয়া হয়। কিন্তু এক শ্রেনীর ব্যবসায়ীরা দোকান খোলা রেখে গোপনে বেচাকেনা অব্যাহত রাখেন। একারনে বাজারগুলোতে লোকসমাগম বেড়ে যায়। তাই ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সংক্রমন প্রতিরোধ ও র্নিমূল আইন ২০১৮ সালের ২৫ ধারায় অভিযান পরিচালনা করা হচ্ছে।

[৪] উপজেলা সদর রায়েন্দা বাজারের মুদি ব্যবসায়ী সরোয়ার হোসেন, শহিদুল ইসলাম হাওলাদার, হার্ডওয়্যার ব্যবসায়ী নুরুজ্জামান গাজীকে ৪০ হাজার এবং রাজাপুর বাজারের কাপড় ব্যবসায়ী মোঃ সেলিম দর্জি ২৪ হাজার, জুতা ব্যবসায়ী মোঃ ডালিম হাওলাদার ২ হাজার, কাপড় ব্যবসায়ী ছালাম সর্দার ২০ হাজার, কোয়ালিটি ফ্যাশণ তুহিন খাঁন ৫ হাজার ও ভাই ভাই গার্মেন্টস আরিফ মোল্লার কাছ থেকে ১৬ হাজার ৫শ টাকা এবং বান্দাঘাটা বাজারের গার্মেন্টস কাপড় ব্যাবসয়ী ইলিয়াস হোসেনের দোকান থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেন। এসময় রাজাপুর বাজারের রফিক হাওলাদারের রাতুল কসমেটিকস’র দোকান সিলগালা করে দেন ভ্রাম্যমান আদালত।

  • সর্বশেষ