শিরোনাম
◈ পুনরায় চালু হচ্ছে বন্ধ থাকা ৭টি পাটকল ◈ মাঝ আকাশে নিখোঁজ ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান ◈ এয়ারপোর্ট ও বুর্জ খলিফা টাওয়ার ধ্বংসের ভিডিও নিয়ে যা জানা গেল ◈ জয়ের ফাঁস করা তালিকায় শীর্ষ চাহিদাসম্পন্ন ১৫ নায়িকা ◈ চলছে তালিকা তৈরির কাজ, চাঁদাবাজ-সন্ত্রাসীদের ধরতে যৌথ অভিযান ◈ মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন: থামাতে দৃশ্যমান উদ্যোগ নেই বিশ্ব শক্তির ◈ খামেনির ছেলেকে পছন্দ নয়, সর্বোচ্চ নেতা নির্বাচনে হস্তক্ষেপ করতে চান ট্রাম্প ◈ দীর্ঘদিনের দ্বন্দ্ব ও পরিকল্পনায় ইবি শিক্ষিকা খুন—স্বামীর মামলায় ৪ আসামি ◈ স্কুল-কলেজের জন্য আসছে র‍্যাংকিং সিস্টেম: শিক্ষামন্ত্রী ◈ দুই ইস্যুতে বাংলাদেশের আশ্বাস চাইল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ২২ মে, ২০২০, ১০:৫৮ দুপুর
আপডেট : ২২ মে, ২০২০, ১০:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড ১৯ এর কারণে সৃষ্ট বৈশ্বিক সংকটে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ফেসবুক আনলো ‘ফেসবুক শপস’

ওমর ফারুক : [২] এতে ক্ষুদ্র ব্যবসায়ী বা উদ্যোক্তারা তাদের অনলাইন শপ সম্পূর্ণ বিনা খরচে চালু করতে পারবেন।

[৩] ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ। মঙ্গলবার লাইভে এসে ‘শপ’ সুবিধা চালুর ঘোষণা দেন।

[৪] তিনি বলেন, ‘আমি মনে করি, এটি এখন বেশ গুরুত্বপূর্ণ। কেননা কোভিড-১৯-এর কারণে যে অর্থনৈতিক মন্দা শুরু হয়েছে তাতে অনেক ক্ষুদ্র ব্যবসায়ী টিকে থাকার জন্য অনলাইনে যাচ্ছেন। এই পরিস্থিতিতে সবাইকেই বলা হচ্ছে ঘরে থাকতে। সশরীরে বাইরে থেকে কাজ করাটা এখন খুবই কঠিন একটি বিষয় এবং এ কারণে লাখ লাখ মানুষ চাকরি হারাচ্ছে। আমি ব্যক্তিগতভাবে কয়েকমাস প্রতিদিনই ফেসবুক শপস টিমের সঙ্গে কাজ করছি, যারা এখন ছোটো কোনও ব্যবসায় এমন টুল ব্যবহার করে করতে চাইবে তাদের জন্য যাতে করে এটাকে দ্রুত উন্মোচন করা যায়।’ বাংলা ট্রিবিউন

[৪] মার্ক জাকারবাগ বলেন, যারা এতদিন তাদের ব্যবসা সংক্রান্ত ফেইসবুক পেজ পরিচালনা করতেন, তারা চাইলে তাদের সেসব পেজকে নিজ প্রতিষ্ঠানের নামেই ফেসবুক শপে রূপান্তর করতে পারবেন। ফলে গ্রাহক বা ক্রেতারা সহজেই তার প্রয়োজনীয় পণ্য খোঁজা থেকে শুরু করে অর্ডারও করতে পারবেন। ইত্তেফাক

[৫] সাধারণত ই-কমার্স বা কেনাকাটার সাইটগুলোতে যেভাবে পণ্য দেখা ও কেনার জন্য অর্ডার করা যায়, অনেকটা সেভাবেই এখান থেকে কেনাকাটা করা যাবে। মূল্য পরিশোধেরও ব্যবস্থা থাকছে এখানে। এছাড়া ডেলিভারি সংক্রান্ত তথ্যও থাকবে ফেসবুক শপে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়