শিরোনাম
◈ সৌদি আরবের মদিনা অভিমুখে হুথিদের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংসের দাবি সৌদি জোটের ◈ সৈয়দপুর বিমানবন্দরে আন্তর্জাতিক কার্গো ফ্লাইট চালুর দাবি, হাজার কোটি টাকার কৃষিপণ্য রপ্তানির সম্ভাবনা উত্তরবঙ্গে ◈ পঞ্চগড়ে স্কুল ফিডিংয়ের পাউরুটির ভেতরে মিলল ধারালো ব্লেড, তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত ◈ ২০৩০ সালের মধ্যে আঞ্চলিক শিপিং হাব হচ্ছে চট্টগ্রাম বন্দর, চলছে, ডিসেম্বরের মধ্যে হচ্ছে ‘স্মার্ট বন্দর’ ◈ পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও শিল্প-সংস্কৃতিতে দক্ষ হতে হবে শিশুদের: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মহেশখালী থেকে পতেঙ্গা সমুদ্রের তলদেশ দিয়ে তেল পরিবহণ শুরু হচ্ছে ইন্দোনেশিয়ার কোম্পানি পরিচালনায় ◈ নতুন যে দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী ◈ বদলি ইব্রাহিমের গোলে ভুটা‌নের বিরু‌দ্ধে বাংলাদেশের স্বস্তির জয় ◈ সাফে রোমাঞ্চকর লড়াইয়ে পাকিস্তানকে হারাল ভারত ◈ টেকনাফে মানবপাচারকারী চক্রের সঙ্গে যৌথবাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত

প্রকাশিত : ২২ মে, ২০২০, ০৪:৫৩ সকাল
আপডেট : ২২ মে, ২০২০, ০৪:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লাইনে দাঁড়িয়ে টিসিবির পণ্য কিনলেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক

কোটালীপাড়া প্রতিনিধি : [৩] রাজনৈতিক পদ-পদবী অনুযায়ী তার আয়েশি জীবনযাপন করার কথা। কিন্তু তিনি চলেন অত্যন্ত সাদাসিধে ভাবে। পরিবারের বাজার করেন নিজ হাতে। সদা হাস্যোজ্জল, কর্মীবান্ধব এই নেতাটি হলেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ ।

[৩] গত বৃহস্পতিবার (২১ মার্চ) সন্ধ্যার আগমূহুর্তে আয়নাল হোসেন শেখ উপজেলার উনশিয়া মোড়ে লাইনে দাঁড়িয়ে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর পণ্য ক্রয় করেন।

[৪] তিনি ব্যাগ হাতে নিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রায় আধা ঘন্টা লাইনে দাঁড়িয়ে ৬শত টাকা দিয়ে ১কেজি ডাল, ৩কেজি চিনি, ৫লিটার তেল ক্রয় করে।

[৫] আয়নাল হোসেন শেখকে এভাবে লাইনে দাঁড়িয়ে টিসিবির পণ্য ক্রয় করতে দেখে অনেকেই প্রশাংসা করেছেন।

[৬] আয়নাল হোসেন শেখ বলেন, এই মহামারির মধ্যে পুরো রমজান ব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় টিসিবির পণ্য বিক্রি হয়েছে। আমি এই পণ্যের গুনগত মান দেখার জন্য এখানে এসেছিলাম। পণ্যের গুনগত মান দেখে লাইনে দাঁড়িয়ে আমিও কিছু পণ্য ক্রয় করলাম।
টিসিবির ডিলার মো: মোস্তাফা কামাল বলেন, টিসিবির পণ্য বিক্রির গাড়ির কাছে গিয়ে লাইনে দাঁড়িয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখকে পণ্য ক্রয় করতে দেখে আমরা অবাক হয়েছি। এ ধরণের সাদাসিধে রাজনৈতিক নেতা এখনো আমার চোখে পড়েনি।

[৭] কুশলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম বাদল বলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ একজন কর্মীবান্ধব জননেতা। তিনি ইচ্ছা করলেই আয়েশী জীবনযাপন করতে পারেন। কিন্তু তিনি তা করেন না। তিনি অত্যন্ত সাদা মনের মানুষ। আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সঠিক ব্যক্তির হাতেই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব তুলে দিয়েছেন।

  • সর্বশেষ