শিরোনাম
◈ স্বর্ণের দামে বিয়ের ঐতিহ্যে ধাক্কা, দক্ষিণ এশিয়ায় গয়নার বদলে কৃত্রিম বিকল্পের দিকে ঝুঁকছেন মানুষ! ◈ এসএসসি পরীক্ষায় ফের আসছে ‘সাইলেন্ট এক্সপেল’, এটি কীভাবে করা হয় ◈ ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে যাচ্ছে সোনা, আসছে মাদক! ◈ বিশ্বের অন্য যেকোনো অঞ্চলের চেয়ে মধ্যপ্রাচ্যে তেল, গ্যাস বেশি কেন? ◈ কাতার প্রস্তাবসহ সব পরিকল্পনা নাকচ, শেখ হাসিনার অনড় অবস্থানে আওয়ামী লীগ পুনর্গঠন অনিশ্চিত ◈ ড্র করেও চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গের সে‌মিফাইনা‌লে আর্সেনাল ◈ যে কারণে স্থগিত হয়ে গেল সারা দেশের আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে  রিয়াল মা‌দ্রিদ‌কে হা‌রি‌য়ে সে‌মিফাইনা‌লে বায়ার্ন মিউনিখ ◈ এনসিপি যুক্ত হচ্ছেন নিষ্ক্রিয় জুলাই নেতারা, শক্তি বাড়ানোর উদ্যোগ ◈ আন্তর্জাতিক ক্রিকেট থে‌কে রুবেলের বিদায়

প্রকাশিত : ২২ মে, ২০২০, ০২:৫৪ রাত
আপডেট : ২২ মে, ২০২০, ০২:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আম্পানের আঘাতে ঢাকায় রাতভর বৃষ্টিসহ বজ্রপাত

শরীফ শাওন : [২] বুবধার বিকেলে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে আঘাত হানে ঘূর্ণীঝড় আম্পান। এর প্রভাবে সকাল থেকে রাজধানী ঢাকার আকাশ মেঘাচ্ছন্ন থাকে। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বিচ্ছিন্নভাবে গুড়ি গুড়ি বৃষ্টিপাত চলতে থাকে। রাত বাড়ার সঙ্গে বাড়তে থাকে ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও দমকা হাওয়া, চলে ভোর পর্যন্ত। এসময় বাতাসের বেগ ছিলো ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। পরে বৃষ্টি কমে আসলেও মাঝে মধ্যে ঝড়ো বাতাস চলতে থাকে।

[৩] আবহাওয়া অধিদপ্তর জানায়, বৃহস্পতিবার ঢাকাসহ আশপাশের জেলাগুলোতে আকাশ মেঘলা থাকতে পারে। অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক দিয়ে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

[৪] অধিদপ্তর আরও জানায়, ঘূর্ণিঝড়টি উত্তর উত্তরপূর্ব দিক দিয়ে অগ্রসর হয়ে বৃষ্টির মধ্য দিয়ে ক্রমাগত দুর্বল হতে পারে। বর্তমানে গভীর স্থল নিম্নচাপ আকারে ‘আম্পান’ রাজশাহী-পাবনা অঞ্চলে অবস্থান করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়