শিরোনাম
◈ বিমানবন্দরে স্যুটকেসে শ্যাম্পু-ক্রিমের বোতলে মিলল ৯২টি জীবিত সাপ-টিকটিকি, মেক্সিকান নাগরিক আটক ◈ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আগ্রহ দেখাল নেদারল্যান্ডস, চীনের পর নতুন সম্ভাবনা বাংলাদেশের সামনে ◈ আমিরাতে সক্রিয় ছিল ইরানি ‘স্লিপার সেল’, নিরাপত্তা চ্যালেঞ্জের তথ্য প্রকাশ! ◈ 'ইরান কখনও যুদ্ধ চায় না, তবে যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দি‌তে প্রস্তুত' ◈ নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের যে কারণে ৭০ শতাংশ ভিসা বাতিল ◈ বাংলাদেশের মতো ক্ষমতার পালাবদল চায় কংগ্রেস, বিস্ফোরক অভিযোগ রাজনাথ সিংয়ের ◈ মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক, ১৫ নভেম্বরের মধ্যে লাগানোর নির্দেশ বিআরটিএর ◈ রাশিয়ার কামচাতকায় ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা নেই ◈ বৈশ্বিক ক্ষুধা সূচকে থমকে যাচ্ছে ঢাকার অগ্রগতি ◈ পাকিস্তান, ইংল্যান্ড ও শ্রীলঙ্কা‌কে নিয়ে ত্রিদেশীয় সিরিজ ১৮ অ‌ক্টোবর শুরু 

প্রকাশিত : ২১ মে, ২০২০, ০৭:৩৩ সকাল
আপডেট : ২১ মে, ২০২০, ০৭:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মানিকগঞ্জে গলায় মাংস আটকে যুবকের মৃত্যু, করোনা সন্দেহে কাছে এলেন না চিকিৎসকরা

ডেস্ক রিপোর্ট : [২] স্বজনদের অভিযোগ, বুধবার দুপুরে সদর উপজেলার উচুটিয়া এলাকার বাসিন্দা চঞ্চল হোসেন (২০) করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, এমন সন্দেহে তার কাছেই যাননি মানিকগঞ্জ জেলা হাসপাতালের চিকিৎসকরা। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, হাসপাতালে আনার আগেই মৃত্যু হয় তার। এ ঘটনার পর বিনা চিকিৎসায় ছেলের মৃত্যু হয়েছে দাবি করে মানিকগঞ্জ জেলা হাসপাতালের চিকিৎসকদের উপযুক্ত শাস্তি দাবি করেছেন চঞ্চলের মা শিখা বেগম।

[৩] চঞ্চলের বোন সুমাইয়া আক্তার বলেন, ঢাকায় একটি প্রেসে কাজ করে চঞ্চল। মঙ্গলবার ফোন করে বাড়ি আসার কথা বরঅর পর বুধবার সকালে ঢাকা থেকে বাড়ি আসে সে। দুপুরে ভাত খাওয়ার সময় তাড়াহুড়া করতে গিয়ে মাংসের একটা টুকরা তার গলায় আটকে যায়। পরে তাকে মানিকগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কোনো চিকিৎসক কাছেই যাননি। এর কিছুক্ষণ পর চঞ্চল মারা গেছে বলে জানানো হয় হাসপাতালের জরুরি বিভাগ থেকে।

[৪] মানিকগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক মোহাম্মদ মাহফুজ বলেন, হাসপাতালে আনার আগেই চঞ্চলের মৃত্যু হয়। ইসিজি করে বিষয়টি নিশ্চিত হয়ে রোগীর স্বজনদের জানানো হয়।

[৫] এ ব্যপারে গণমাধ্যম থেকে মানিকগঞ্জ জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আরশ্বাদ উল্লাহর মোবাইলে কল দেয়া হলেও তিনি রিসিভ করেননি। পূর্বপশ্চিমবিডি, আমাদেরসময়

  • সর্বশেষ