শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ২১ মে, ২০২০, ০৩:২৩ রাত
আপডেট : ২১ মে, ২০২০, ০৩:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভার্চুয়াল কোর্টে ৮ দিনে ১৮ হাজার ৯৩৩ আসামির জামিন

এস এম নূর মোহাম্মদ : [২] সুপ্রিম কোর্ট ও নিম্ন আদালত থেকে এ জামিন দেয়া হয়। এর মধ্যে নিম্ন আদালতে ১৮ হাজার ৮৫৮ ও হাইকোর্টে ৭৫ আসামির জামিন হয়। নিম্ন আদালতে আসা ২৮ হাজার ৩৪৯ টি আবেদন নিষ্পত্তি করে এসব জামিন মঞ্জুর করেন আদালত।

[৩] ১১ মে থেকে জামিন দেয়া শুরু হয়। সেদিন কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালাতে এক আসামির জামিনের খবর আসে। ১২ মে সারাদেশে ১৪৪ জন, ১৩ মে ১ হাজার ১৩ জন, ১৪ মে ১ হাজার ৮২১, ১৭ মে ৩ হাজার ৪৪৭ এবং ১৮ মে ৩ হাজার ৬৩৩, ১৯ মে ৪ হাজার ৪২ এবং বুধবার ৪ হাজার ৪৮৪ জনকে জামিন দেয় নিম্ন আদালত।

[৪] এর আগে দীর্ঘ সময় আদালত বন্ধ থাকার পর ভার্চুয়ালি মামলা শুনানি করতে অধ্যাদেশ জারি করা হয়। এরপরই ১০ মে নিম্ন আদালতের ভার্চুয়াল কোর্টে শুধু জামিন শুনানি করতে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট প্রশাসন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়