শিরোনাম
◈ বৈধ অস্ত্রের ভয়-ভীতি দেখালে কী শাস্তি, লাইসেন্স পেতে কী যোগ্যতা লাগে জানুন নিয়ম ◈ ছবি চালিয়ে বিদ্যুৎ বিলের টাকাও উঠছে না, চিরতরে বন্ধ হচ্ছে গাজীপুরের ‘উল্কা’ সিনেমা হল ◈ কক্সবাজারের পাহাড়ি সড়কে দুই দফায় ডাকাতি, ১৫-১৬টি যানবাহনের যাত্রীদের মালামাল লুট ◈ ঢাকা-২৩ আসনের উপনির্বাচন: বিএনপির মনোনয়ন পেতে ৬৯ প্রার্থীর সাক্ষাৎকার নিলেন তারেক রহমান ◈ সরকারি চাকরিজীবীদের এ মাসেই বাড়তি বেতন-ভাতা নিয়ে যা জানাল অর্থ মন্ত্রণালয় ◈ পরমাণু ও সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়লে চাপ নিতে প্রস্তুত কি দেশের গ্রিড? বড় চ্যালেঞ্জ স্পিনিং রিজার্ভ ◈ ওমা‌নের মা‌ঠে সুপার ওভারে আফগানিস্তানকে হারালো বাংলাদেশ ◈ শাহজালাল বিমানবন্দরে লাগেজ পেতে সময় লাগছে মাত্র ১৫-২০ মিনিট, জানালেন বিমানমন্ত্রী ◈ হা‌রের ক্ষত না শুকা‌তেই আইসিসির শাস্তি পেলো বাংলাদেশ ক্রিকেট দল ◈ ৮ কোটি ১০ লাখ ডলার চুরির মামলায় ৯৯ বার পেছাল তদন্ত প্রতিবেদন

প্রকাশিত : ২১ মে, ২০২০, ০১:০০ রাত
আপডেট : ২১ মে, ২০২০, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]লকডাউনে জুম কলে আদালতে অপরাধীকে মৃত্যুদণ্ড দিল

দেবদুলাল মুন্না :[২]করোনাভাইরাসের কালে ভার্চুয়াল আদালতে অনলাইন ভিডিও কনফারেন্সিং অ্যাপ জুমের মাধ্যমে অপরাধীকে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হলো। এটি ঘটেছে গত বুধবার।

[৩] টাইমস অব ইন্ডিয়া জানায়, সিঙ্গাপুরে এই প্রথম কাউকে এভাবে মৃত্যুদণ্ড দেয়া হলো। জুমে এই রায় দিল দেশটির সুপ্রিম কোর্ট।

[৪]দণ্ডিত ব্যক্তি পুনিথান গেনাসানকে মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার জন্য অভিযুক্ত করা হয়। ৩৭ বছরের এই ব্যক্তি মালয়েশিয়ার নাগরিক। ২০১১ সালে হেরোইন পাচার করতে গিয়ে ধরা পড়েন তিনি।

[৫]সুপ্রিম কোর্টের এক মুখপাত্র জানান, করোনা পরিস্থিতিতে সবার সুরক্ষার কথা চিন্তা করে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এই মামলার শুনানি অনুষ্ঠিত হয়।

[৬]করোনা পরিস্থিতিতে দেশটির আদালত কার্যক্রম স্থগিত করা হয়েছিল। তবে এপ্রিলের শুরু থেকে এটি আবার শুরু হয়, চলবে জুনের এক তারিখ পর্যন্ত।

[৭] ল ইয়ার্স নিউজ জানায়, এদিকে করোনা পরিস্থিতিতে এভাবে জুমে মৃত্যুদণ্ড দেওয়ায় সমালোচনার মুখে পড়েছে দেশটি। মানবাধিকার সংগঠনগুলো এর নিন্দা জানায়।

  • সর্বশেষ